হোম > সারা দেশ > ঢাকা

শিবচরের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

শিবচর উপজেলা (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুর জেলার শিবচর উপজেলার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাশে পাঁচ্চর গোল চত্বরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১১ নভেম্বর) এক্সপ্রেসওয়ের শিবচর অংশে পাঁচ্চর গোল চত্বরে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা। এ সময় বেশ কয়েকটি গাড়িতে তল্লাশি করা হয়, তাদের কাগজপত্র যাচাই করা হয়। অভিযানকালে দুটি শটগান, ২০ রাউন্ড গুলি, দুটি নোয়া গাড়ি জব্দ করা হয়। এছাড়াও ১৫টি গাড়িকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা বলেন, সাম্প্রতিক সময়ে অস্থিরতার মধ্যে সাধারণ মানুষের চলাচলে যাতে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে আমাদের এই অভিযান পরিচালনা করা হয়েছে। দেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে"।

শিবচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, “ঘটনাস্থল থেকে জব্দকৃত দুটি শটগান ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করে থানায় আনা হয়। আমরা এর লাইসেন্স যাচাই বাছাই করার পরে আইনের ব্যবস্থা গ্রহণ করবো"। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তাগণ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

টাঙ্গাইলে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির নিহত

মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুল ছাত্র নিহত

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক আটক