হোম > সারা দেশ > ঢাকা

রায়পুরায় ৭০ বস্তা সার জব্দ, ছয় ব্যবসায়ীকে জরিমানা

এম আজিজুল ইসলাম, রায়পুরা (নরসিংদী)

নরসিংদীর রায়পুরায় ভ্রাম্যমাণ আদালতের এক অভিযানে অবৈধভাবে সার বিক্রির দায়ে ছয় দোকান মালিককে মোট ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় তাদের দোকান থেকে ৭০ বস্তা অননুমোদিত সার জব্দ করে তাৎক্ষণিকভাবে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।

রবিবার দুপুরে উপজেলার জঙ্গা শিবপুর বাজারে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।

ইউএনও জানান, বিভিন্ন খুচরা সার ব্যবসায়ী অনুমোদন ও লাইসেন্স ছাড়া সার বিক্রি করছেন—এমন অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। অভিযানে ছয়টি ভিন্ন মামলায় মোট ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি, ব্যবসায়ীদের সরকারি অনুমোদন ছাড়া সার ও কীটনাশক বিক্রি না করার জন্য কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়েছে।

অভিযান চলাকালে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোস্তাকিম বিল্লাহ মুনিম ও মো. সোহেল রানাসহ রায়পুরা থানা পুলিশ এবং আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

হোসেনপুর উপজেলা জামায়াতের আমির হলেন আমিনুল হক

গাজীপুরে শ্রমিক আন্দোলনে ৪৯ কারখানায় ছুটি, ১৩টি বন্ধ ঘোষণা

গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে আ.লীগের তাণ্ডব

বিয়েবাড়ির খাবার খেয়ে নবদম্পতিসহ শতাধিক অসুস্থ, একজনের মৃত্যু

সিদ্ধিরগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী