হোম > সারা দেশ > ঢাকা

‘তেল নেই’ লেখা পাম্পে মিলল ৩৪ হাজার লিটার জ্বালানি

স্টাফ রিপোটার, গাজীপুর

ছবি: আমার দেশ

গাজীপুরের কোনাবাড়ীতে ‘তেল নেই’ লেখা একটি পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ৩৪ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এ কারণে সংশ্লিষ্ট ফিলিং স্টেশনের ম্যানেজারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে আনসার ও বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আবুল কাশেম বাবুল (৬০)। তিনি কোনাবাড়ি থানার বাইমাইল এলাকার মৃত আব্দুল আলিমের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কোনাবাড়ির বাইমাইল এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অবস্থিত ‘মেসার্স আব্দুল আলী ফিলিং স্টেশনে’ অবৈধভাবে জ্বালানি তেল মজুত রাখা হয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে অবৈধভাবে মজুত করা ২৮ হাজার ৫২১ লিটার ডিজেল এবং ৫ হাজার ৪১৯ লিটার অকটেন উদ্ধার করা হয়। প্রতিষ্ঠানটিতে বিপুল পরিমাণ জ্বালানি মজুত থাকা সত্ত্বেও তারা ‘তেল নেই’ অজুহাতে বিক্রি বন্ধ রেখেছিল।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সালেহুর রহমান জানান, অবৈধ মজুতের দায়ে ম্যানেজারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ফিলিং স্টেশনটি সিলগালা করা হয়েছে।

এছাড়া জব্দকৃত তেল সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

মুকসুদপুরে খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

মুন্সীগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

মানিকগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বৃক্ষরোপণ

দুর্নীতি করলে বদলি নয়, চাকরিই থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, পলাতক হাসপাতাল মালিক

কটিয়াদীতে মাদক-জুয়ার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সাভারে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হামলা, আহত ৫

পদ্মা সেতু চালু, এক্সপ্রেসওয়েতে গতি, তবুও উন্নয়নের অপেক্ষায় দক্ষিণাঞ্চল