হোম > সারা দেশ > ঢাকা

নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত: শামা ওবায়েদ

আতিকুর রহমান নগরী

ফরিদপুর- ২ (সালথা-নগরকান্দা) আসনে বিএনপির প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, আশা করি, নির্বাচনে ধানের শীষের সুনিশ্চিত বিজয় হবে।

সোমবার দুপুরে নিজ নির্বাচনি এলাকা ফরিদপুরের সালথা উপজেলায় মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সাথে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ফরিদপুর অঞ্চলটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখে। সেই হিসেবে গত ১৭ বছরে ফরিদপুর জেলায় উন্নয়ন সীমিত হয়েছে। আর সালথা ও নগরকান্দায় তেমন কোনো উন্নয়ন হয়নি।

এর আগে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামের কাছে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন শামা ওবায়েদ।

নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

মুকসুদপুরে খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

মুন্সীগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

মানিকগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বৃক্ষরোপণ

দুর্নীতি করলে বদলি নয়, চাকরিই থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, পলাতক হাসপাতাল মালিক

কটিয়াদীতে মাদক-জুয়ার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সাভারে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হামলা, আহত ৫

পদ্মা সেতু চালু, এক্সপ্রেসওয়েতে গতি, তবুও উন্নয়নের অপেক্ষায় দক্ষিণাঞ্চল