হোম > সারা দেশ > ঢাকা

গেম খেলার প্রলোভন দেখিয়ে দুই শিশুকে নিপীড়ন, গ্রেপ্তার ১

উপজেলা প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)

ছবি: আমার দেশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই শিশু বোনকে নিপীড়নের অভিযোগে হারুন মিয়া (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর মিজানুর রহমান।

এর আগে গত বুধবার (১৫ এপ্রিল) গভীর রাতে তাকে আটক করা হয়। ভুক্তভোগী দুই শিশুর বয়স ৮ ও ৯ বছর। সিদ্ধিরগঞ্জের মিজমিজি চৌধুরীপাড়া এলাকায় একই বাড়িতে ভুক্তভোগী দুই শিশু ও অভিযুক্ত ভাড়াটিয়া হিসেবে থাকতেন।

অভিযোগে উল্লেখ করা হয়, পহেলা বৈশাখের দিন (১৪ এপ্রিল) বিকেল আনুমানিক ৩টার দিকে হারুন মিয়া কৌশলে ওই দুই শিশুকে নিজের কক্ষে ডেকে নেন। প্রথমে তাদের খাবার দেন এবং পরে মোবাইলে গেম খেলার প্রলোভন দেখিয়ে তাদের সঙ্গে অশোভন আচরণ করেন।

ঘটনার পরদিন রাতে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয়। বাড়ির মালিক হাজী মমিন মিয়ার উদ্যোগে একটি সালিশ বসে। যেখানে অভিযুক্তকে জুতা পেটা, কান ধরে উঠবস করানো এবং ২০ হাজার টাকা জরিমানা করার সিদ্ধান্ত হয়। পরবর্তীকালে তার ঘরের একটি ফ্রিজ বিক্রি করে ১০ হাজার টাকা আদায় করা হয় এবং বাকি অর্থ ভাড়ার সঙ্গে সমন্বয় করা হয়।

তবে এ ধরনের আপসে রাজি না হয়ে ভুক্তভোগী পরিবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে। এর ভিত্তিতে রাতেই সিদ্ধিরগঞ্জ থানার এসআই আতাউর রহমানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে হারুন মিয়াকে আটক করে।

সিদ্ধিরগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর মিজানুর রহমান জানান, এ ঘটনায় ভুক্তভোগী শিশুদের বাবা বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

কাপাসিয়ায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার প্রধান আসামি মিলন গ্রেপ্তার

হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

এই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলব, বিএনপিকর্মীকে এমপি হানজালা

চরভদ্রাসন সরকারি কলেজ কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

ছাগল বাঁচাতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

পাঁচ শর্তে নির্ধারিত হবে স্থানীয় নির্বাচনের প্রার্থী: নাসিক প্রশাসক

শিবচরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসি ল্যান্ডসহ আহত ৬

অচিরেই ফুলদি নদীর ওপর ব্রিজ নির্মাণ হবে: মির্জা ফখরুল

এক ছাগলছানা বাঁচাতে গিয়ে প্রাণ গেল চারজনের