হোম > সারা দেশ > ঢাকা

গাজীপুরে চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৪ নেতা বহিষ্কার

স্টাফ রিপোর্টার, টঙ্গী

বিএনপি

গাজীপুরে চাঁদাবাজির অভিযোগসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ, সংহতি পরিপন্থি অনৈতিক কার্যকলাপের দায়ে বিএনপি ও অঙ্গসংগঠনের চার নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বহিষ্কৃত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা হলেন- গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আব্দুল হালিম মোল্লা, মহানগর বিএনপির সাবেক সদস্য জিয়াউল হাসান স্বপন এবং টঙ্গী পূর্ব থানার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির প্রাথমিক প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে তাদের বহিষ্কার করা হয়েছে।

এ ব্যাপারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু বলেন, এ বিষয়টা আমি এখনও জানি না। আমি চিকিৎসার জন্য দেশের বাহিরে আছি।

চাঁদাবাজি মামলায় গাজীপুর মহানগর বিএনপির সাবেক সদস্য জিয়াউল হাসান স্বপন পুলিশের হাতে গ্রেপ্তার থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পূর্ব থানার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথী বলেন, আমি এই ব্যাপারটা মাত্র জানতে পারলাম। আমি কেন্দ্রে জানার জন্য চেষ্টা করতেছি।

খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

হরিজন সম্প্রদায়ের মা হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি

দরপত্র জমা নিয়ে বিএনপি-এনসিপি সংঘর্ষে রণক্ষেত্র

গোপালগঞ্জে তিন অবৈধ ইট ভাটাকে ৯ লাখ টাকা জরিমানা

বারবার নোটিশেও বন্ধ হয়নি ভাটা, জরিমানার সঙ্গে চিমনি ভাঙল প্রশাসন

নিখোঁজ ছেলের অপেক্ষায় প্রহর গুনছেন মা

বকেয়া বেতনের দাবিতে কারখানা ভাঙচুর, শ্রমিক-পুলিশের সংঘর্ষ

হাতকড়া পরা আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন কর্মীরা

ঝুট ব্যবসার নিয়ন্ত্রণে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ

পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলা না করতে কঠোর নির্দেশনা শিক্ষামন্ত্রীর