হোম > সারা দেশ > ঢাকা

দরপত্র জমা নিয়ে বিএনপি-এনসিপি সংঘর্ষে রণক্ষেত্র

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জ সদর উপজেলার রাজাপুর খেয়াঘাটের ইজারা সংক্রান্ত দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে দরপত্র জমা দেওয়া নিয়ে সময়ে এ সংঘাতের সূত্রপাত হয়। এ ঘটনায় এনসিপির নারায়ণগঞ্জ জেলা এনসিপির সহ সাংগঠনিক সম্পাদক তাওহীদ ও যুগ্ম সদস্য সচিব আলিফ দেওয়ান। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সদর উপজেলার রাজাপুর খেয়াঘাটের দরপত্র জমা দেওয়ার শেষ দিনে (মঙ্গলবার) সকাল থেকে দুই পক্ষের অনুসারীরা উপজেলা চত্বরে অবস্থান নেন। দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং উভয় পক্ষ একে অপরের ওপর লাঠিসোটা নিয়ে চড়াও হয়।

সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফতুল্লা মডেল থানা পুলিশ। বর্তমানে পরিস্থিতি স্থিতিশীল থাকলেও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ জানায়, সরকারি কাজে বাধা প্রদান এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নারায়ণগঞ্জ জেলা এনসিপি’র সহ-সাংগঠনিক সম্পাদক তওহীদ অভিযোগ করে বলেন, বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল প্রধান এবং যুবদল নেতা আবুল খায়ের, হালিম ও মোজাম্মেলের নেতৃত্বে একদল সন্ত্রাসী আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো এখনো পেশিশক্তি ব্যবহার করে রাজনীতি করতে চায়, যা কাম্য নয়। আমরা নিয়ম মেনে দরপত্র জমা দিতে চেয়েছিলাম।

আরেক ভুক্তভোগী আলিফ দেওয়ান জানান, আমি উপজেলা থেকে সিডিউল কিনলেও হামলা ও হট্টগোলের কারণে দরপত্র জমা দিতে পারিনি। জমা দেওয়ার আগেই তারা পরিকল্পিতভাবে অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে।

পাল্টা অভিযোগ করে বক্তাবলী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবুল খায়ের বলেন, বক্তাবলীতে আমাদের কোনো একক ব্যবসা-বাণিজ্য নেই। গতকাল রাতে ৯টি ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বসে সর্বসম্মতিক্রমে দরপত্র জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। এমনকি এনসিপি ও জামায়াত নেতাদের সাথেও আমাদের এ বিষয়ে আলাপ হয়েছিল। কিন্তু হঠাৎ কী কারণে তারা এমন বিশৃঙ্খলা সৃষ্টি করল, তা আমাদের বোধগম্য নয়।

খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

হরিজন সম্প্রদায়ের মা হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি

গোপালগঞ্জে তিন অবৈধ ইট ভাটাকে ৯ লাখ টাকা জরিমানা

বারবার নোটিশেও বন্ধ হয়নি ভাটা, জরিমানার সঙ্গে চিমনি ভাঙল প্রশাসন

নিখোঁজ ছেলের অপেক্ষায় প্রহর গুনছেন মা

বকেয়া বেতনের দাবিতে কারখানা ভাঙচুর, শ্রমিক-পুলিশের সংঘর্ষ

হাতকড়া পরা আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন কর্মীরা

ঝুট ব্যবসার নিয়ন্ত্রণে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ

পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলা না করতে কঠোর নির্দেশনা শিক্ষামন্ত্রীর

বন্ধ জুট মিলগুলো চালু করতে কাজ করছে সরকার: পাট প্রতিমন্ত্রী