হোম > সারা দেশ > ঢাকা

টঙ্গীতে দুপুর পর্যন্ত পড়েছে ৩০ ভাগ ভোট

স্টাফ রিপোর্টার, টঙ্গী (গাজীপুর)

গাজীপুরের টঙ্গীতে শান্তিপূর্ণ পরিবেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে শুরু করে একনাগাড়ে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত টঙ্গীর বিভিন্ন ভোট কেন্দ্রে ঘুরে এমন দৃশ্য দেখা গেল। তবে কয়েকটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জানালেন দুপুর পর্যন্ত প্রায় ৩০ ভাগ ভোট পড়েছে। তারা দিন শেষে ৫০ ভাগ ভোট কাস্ট হবে বলে জানিয়েছেন।

সরেজমিনে টঙ্গীর খাঁ-পাড়া বিদ্যানিকেতন, ব্লসম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, মামদী মোল্লা উচ্চবিদ্যালয়, নিউব্লোন স্কুল, টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ, হাজী কছিমউদ্দিন পাবলিক স্কুল, হাজী তফাজ্জল হোসেন একাডেমী, সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন, শিলমুন আব্দুল হাকিম মাস্টার উচ্চবিদ্যালয়, মরকুন সরকারি প্রাথমিক বিদ্যালয়, আশরাফ টেক্সটাইল উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে।

এ ব্যাপারে হাজী কছিমউদ্দিন পাবলিক স্কুল কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত প্রিজাইডিং অফিসার মো. জিয়াউল হক বলেন, আমাদের কেন্দ্রে সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। দুপুর ১টা পর্যন্ত প্রায় ৩০ ভাগ ভোট কাস্ট হয়েছে।

যোগাযোগ করা হলে মামদী মোল্লা উচ্চবিদ্যালয় কেন্দ্র-১ এর দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার মোহাম্মদ আলী বলেন, দুপুর পর্যন্ত প্রায় ২৮ ভাগ ভোট কাস্ট হয়েছে। আশা করছি দিনশেষ প্রায় ৫০ ভাগ ভোট কাস্ট হবে।

এব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পশ্চিম থানার ওসি শাহীন খান বলেন, বেলা ৩টা পর্যন্ত টঙ্গীর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এলাকার আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

হাত দিয়ে টানলেই উঠে যাচ্ছে সড়কের পিচঢালাই

ভুক্তভোগী পরিবারকে আ.লীগের ইউপি চেয়ারম্যানের প্রাণনাশের হুমকি

প্রথম বছরে উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হলেও পরেরবারই ঘাটতি

টঙ্গীতে দুর্ধর্ষ ছিনতাইকারী ‘চাপাতি কামাল’ সঙ্গীসহ গ্রেপ্তার

কুলিয়ারচরে দুর্বৃত্তদের হামলায় যুবক নিহত

কোমরপানি মাড়িয়ে নিকলীতে বিদ্যালয়ে যায় শিশুরা

আসামি পালানোর ঘটনায় এসআই ও কনস্টেবল প্রত্যাহার

শেকৃবি সাংবাদিক সমিতির সভাপতি ফাহিম, সম্পাদক শাহেদ

আদালত প্রাঙ্গণ থেকে ব্যবসায়ী অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ

ইয়াবাসহ আটক কারবারিকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা