নারায়ণগঞ্জের ফতুল্লায় ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৫ মার্চ) সকালে ফতুল্লার ইসদাইর বাজারসংলগ্ন রেলক্রসিংয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম এয়াতুল (২৪)। তিনি ইসদাইর এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, ঢাকা-নারায়ণগঞ্জ রেল সড়কের ইসদাইর বাজার এলাকার অংশে এয়াতুল বসে ছিলেন। এ সময় ঢাকাগামী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে রেলওয়ে পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ফতুল্লা থানার ইন্সপেক্টর (তদন্ত) আনোয়ার হোসেন জানান, আমরা ঘটনাটি শুনলাম, তদন্তের জন্য টিম পাঠাচ্ছি।