হোম > সারা দেশ > ঢাকা

গোপালগঞ্জে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক নিহত

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ

গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রাক খাদে পড়ে জামাল মোল্যা (৩২) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোররাত ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানী উপজেলার ফুকরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জামাল মোল্যা বাগেরহাট জেলার মোল্লাহাট থানার কুলিয়া গ্রামের মৃত শাহাদত হোসেনের ছেলে।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার এস আই রোমান মোল্লা জানান, মাছ পরিবহনের খালি বক্স নিয়ে ঢাকা থেকে খুলনায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ট্রাকটি ঢাকা-খুলনা মহাসড়কের জেলার কাশিয়ানী উপজেলার ফুকরা বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক জামাল মোল্যা মারা যান। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

৪০০ বস্তা চাল নিয়ে চালবাজি, খাদ্যগুদাম কর্মকর্তাকে বদলি

দেশের ৮০% বর্জ্য যাচ্ছে নদীতে, আধুনিক রিসাইক্লিং জরুরি: ড. জিয়াউদ্দিন

পাকুন্দিয়ায় পহেলা বৈশাখে বোরো ধান কর্তন উৎসব

শিবচরে পহেলা বৈশাখে ফিরল বিলুপ্তপ্রায় দাড়িয়াবান্ধা

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে এআই হ্যাকাথন ঘোষণা

শরীয়তপুর জ্বর-কাশি নিয়ে ভর্তি, হামে আবারো শিশুর মৃত্যু

ধরা পড়ে ৪০০ বস্তা চাল ফেলে উধাও ট্রাক চালক ও হেলপার

নারায়ণগঞ্জে ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ নেতা গ্রেপ্তার

গোয়ালন্দে চড়ক মেলায় হাজারো দর্শনার্থীর ঢল