হোম > সারা দেশ > ঢাকা

ঘুড়ি উড়াতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, কাল‌কি‌নি (মাদারীপুর)

মাদারীপুরের কালকিনিতে ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক স্কুলছাত্র মারা গেছে। নিহত রবিউল ইসলাম কালকিনি পৌরসভার মজিদবাড়ি ভুরঘাটা বাসস্ট্যান্ড এলাকার ফল ব্যবসায়ী খোকন সরদারের ছেলে এবং গোপালপুর ৯ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। বৃহস্পতিবার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল ৫.৩০টার সময় কালকিনি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোপালপুর এলাকায় নয়ন হাওলাদারের একটি অপরিকল্পিতভাবে বিদ্যুৎ লাইনের নিচে নির্মিত ভবনের ছাদের বৈদ্যুতিক তারের সাথে ঘুড়িটি পেচিয়ে গেলে রবিউল ও তার সহপাঠী রেদোয়ান। ঐ ঘুড়িটি নামাতে গেলে বিদ্যুতিক তারের সাথে পিষ্ট হয়ে গুরুত আহত হয়। আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় প্রেরণ করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরে কর্তব্যরত ডাক্তার থাকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম জানান, ঘটনাটি জানার পর এসআই সারোয়ারকে সরেজমিনে তদন্তের জন্য পাঠানো হয়েছিল। তবে এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

এই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলব, বিএনপিকর্মীকে এমপি হানজালা

চরভদ্রাসন সরকারি কলেজ কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

ছাগল বাঁচাতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

পাঁচ শর্তে নির্ধারিত হবে স্থানীয় নির্বাচনের প্রার্থী: নাসিক প্রশাসক

শিবচরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসি ল্যান্ডসহ আহত ৬

অচিরেই ফুলদি নদীর ওপর ব্রিজ নির্মাণ হবে: মির্জা ফখরুল

এক ছাগলছানা বাঁচাতে গিয়ে প্রাণ গেল চারজনের

মাদক কোরআনেও হারাম, বিএনপির নেতাকর্মীদের জন্যও হারাম

অটোরিকশা প্রাইভেটকার সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫