হোম > সারা দেশ > ঢাকা

নিখোঁজের ৩ দিন পর ভেসে উঠল ভাই-বোনের লাশ

জেলা প্রতিনিধি, মাদারীপুর

মাদারীপুরে গোসলে নেমে নিখোঁজের তিনদিন পর ভাই-বোনের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার শহরের তরমুগুরিয়া এলাকার কুমার নদী থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

মৃতরা হলো- বরিশালের গৌরনদী উপজেলার লিটন মাতুব্বরের ১২ বছর বয়সী মেয়ে কুলসুম আক্তার ও সাত বছরের ছেলে মিরাজ মাতুব্বর। তারা স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী ছিল।

স্বজনরা জানান, পরিবার নিয়ে তরমুগরিয়া এলাকায় ভাড়া বাসায় থাকেন লিটন। প্রতিদিনের মতো ভাঙারি কেনাবেচার কাজে বের হন তিনি। আর ঘরের কাজে ব্যস্ত ছিলেন তার স্ত্রী। এ সুযোগে ৫ ফেব্রুয়ারি মাদরাসা থেকে ফিরেই পাশের কুমার নদীতে গোসলে যায় কুলসুম ও মিরাজ।

দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় তাদের খোঁজাখুঁজি করেন স্বজনরা। পরে উদ্ধারে নামে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল। কিন্তু কোনো সন্ধান মেলেনি। শনিবার সকালে তাদের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, লাশ দুটি উদ্ধার করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ নেই। তবে পরিবার চাইলে ময়নাতদন্ত করা হবে।

সিংগাইরে শিষ্ঠাচার বহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ

কটিয়াদীতে সন্ত্রাসবিরোধী আইনে ৪ আ.লীগ নেতা গ্রেপ্তার

স্কুলে টিউবওয়েলের পানি পান করে ৪০ শিক্ষার্থী অসুস্থ

স্কুলছাত্রী হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন

সালথায় এক যুগ পর ছাত্রদলের কমিটি

রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন রেলমন্ত্রী

কাপাসিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে টঙ্গীতে বিএনপির বিক্ষোভ

দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, কলেজছাত্র নিহত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত কালিহাতীর যুবক