হোম > সারা দেশ > ঢাকা

এন্টিভেনম দেয়ার মিনিট কয়েকের মধ্যেই রোগীর মৃত্যু

সাপের দংশনের পর হাসপাতালে

উপজেলা প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর)

ফরিদপুরের বোয়ালমারীতে সাপের কামড়ে খলিল মৃধা (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সাতৈর ইউনিয়নের মোহনপুর গ্রামের বাসিন্দা ও ইনতাজ মৃধার ছেলে।

ঘটনা ঘটে রোববার সকাল সাড়ে ১১টার দিকে। খলিল মৃধা বাড়ির পাশের মাঠ থেকে ছাগল আনতে গেলে বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে স্বজনরা তাকে দ্রুত বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতাল সূত্রে জানা যায়, খলিলকে আনার পর তার শারীরিক অবস্থা পরীক্ষা করে নিশ্চিত হওয়া হয় যে সাপটি বিষধর। দুপুর ১টার দিকে তাকে এন্টিভেনম দেয়া হয়। তবে মিনিট কয়েকের মধ্যেই তার মৃত্যু ঘটে।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. কে এম মাহমুদ রহমান বলেন, ‘রোগীকে যখন হাসপাতালে আনা হয় তখনই তিনি মারাত্মক অসুস্থ ছিলেন এবং বমিও করছিলেন। আমরা বিনামূল্যে তাকে এন্টিভেনম প্রদান করি। কিন্তু চিকিৎসা দেয়ার কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।’

স্থানীয়দের মধ্যে এ ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে।

চাঁদা না পেয়ে অন্তঃসত্ত্বা নারীকে নির্যাতন, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অপহরণ চেষ্টার অভিযোগে ৪ ডিবি পুলিশ গ্রেপ্তার, গণপিটুনির পর মামলা

‎যারা জনগণের রায়কে সম্মান করে না তারা গণতন্ত্রপন্থি হতে পারে না

ঢাকার নিউ মার্কেটের হত্যা মামলা: ঝালকাঠির যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৪

জুলাইয়ের বিপ্লবের মামলায় আ.লীগ নেতাদের পক্ষে তদন্ত প্রতিবেদন পুলিশের

নরসিংদীতে আধিপত্য বিস্তারের সংঘর্ষে নিহত বেড়ে ৩

নরসিংদীতে প্রশাসনের নিষ্ক্রিয়তায় বিলুপ্ত হচ্ছে ছোট-বড় টিলা

লৌহজংয়ে ভাঙ্গারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ধামরাই সরকারি কলেজ শিক্ষার্থীদের জন্য ফিটনেসবিহীন বিআরটিসি বাস উদ্বোধন

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মধ্যরাতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ