হোম > সারা দেশ > ঢাকা

শিবচরে নদী থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

জেলা প্রতি‌নি‌ধি, মাদারীপুর

লাশ উদ্ধারকালে জড়ো হন স্থানীয়রা

মাদারীপুরের শিবচরে নিখোঁজের ১১ দিন পরে নদী থেকে এনায়েত শেখ (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে শিবচর পৌর সভার ঠেঙ্গামারা এলাকা সংলগ্ন ময়নাকাটা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া এনায়েত শেখ শিবচর পৌরসভার ৭নং ওয়ার্ডের নলগোড়া এলাকার ফকু শেখের ছেলে।

জানা যায়, গত ২ জুলাই রাত ১০টার দিকে পরিবারের কাউকে কিছু না বলে এনায়েত বাহিরে চলে যায়। পরে রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাদের আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ নেন। এদিকে এনায়েতকে খুঁজে না পেয়ে গত ৫ জুলাই তার বড় ভাই ইলিয়াস শেখ শিবচর থানায় জিডি করেন।

শনিবার রাত ১০টার দিকে শিবচর উপশহরে ময়নাকাটা নদীর তীরে স্থানীয়রা দুর্গন্ধ পেয়ে লাশটি দেখতে পান। পরে এনায়েতের পরিবার লাশটি শনাক্ত করে শিবচর থানাকে জানায়। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহার আলীর নেতৃত্ব পুলিশের একটি দল নদী থেকে লাশটি উদ্ধার করেন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহার আলী জানান, রাত সাড়ে ১২টার দিকে আমরা লাশটি উদ্ধার করি। তার পরিবারের লোকজন নিহতের শরীরের বিভিন্ন অংশ দেখে শনাক্ত করেছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।

কালুখালীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা ১৪৩৩ বর্ষবরণ

মির্জাপুরে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু, ভর্তি ২০

ফ্রিল্যান্সিংয়ের জন্য প্রকল্প নেওয়ার কাজ চালিয়ে যাচ্ছি : প্রযুক্তি মন্ত্রী

টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর সফর একটি ঐতিহাসিক মুহূর্ত: কৃষিমন্ত্রী

কিশোরগঞ্জে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

বিআরটি প্রকল্পের ভোগান্তি নিরসনে মহাসড়ক অবরোধ

ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, কোটি টাকার স্বর্ণালংকার লুট

জমি নিয়ে বিরোধের জের, সালিশ বৈঠকে সৎমাকে পিটিয়ে জখম

ধর্ম অবমাননার মামলায় জামিনে মুক্ত বাউলশিল্পী আবুল সরকার

কুলিয়ারচরে পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ