হোম > সারা দেশ > ঢাকা

কালুখালীতে ভ্যান-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, ব্যবসায়ী নিহত

উপজেলা প্রতিনিধি, কালুখালী (রাজবাড়ী)

রাজবাড়ীর কালুখালীতে ভ্যান ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে আমজাদ বিশ্বাস (৫২) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।

বুধবার (১৩ আগস্ট) সকাল ১০টার দিকে ঢাকা–কুষ্টিয়া মহাসড়কের কালুখালীর বোয়ালিয়া মোড়ের চরনারায়ণপুর সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমজাদ বিশ্বাস পাংশা পৌরসভার গুদিবাড়ি এলাকার মৃত ফটিক বিশ্বাসের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাংশা থেকে সোনাপুরগামী একটি ভ্যান ও রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ভ্যানচালক আমজাদ বিশ্বাস মারা যান। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।

পাংশা হাইওয়ে থানার ওসি মো. হারুন-অর-রশিদ বলেন, নিহত মাছ ব্যবসায়ী আমজাদ বিশ্বাস ভ্যান চালিয়ে সোনাপুরের দিকে যাচ্ছিলেন। সামনে থেকে পিকআপ ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

মুকসুদপুরে খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

মুন্সীগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

মানিকগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বৃক্ষরোপণ

দুর্নীতি করলে বদলি নয়, চাকরিই থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, পলাতক হাসপাতাল মালিক

কটিয়াদীতে মাদক-জুয়ার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সাভারে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হামলা, আহত ৫

পদ্মা সেতু চালু, এক্সপ্রেসওয়েতে গতি, তবুও উন্নয়নের অপেক্ষায় দক্ষিণাঞ্চল