হোম > সারা দেশ > ঢাকা

আমার দেশ সম্পাদকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

ছবি: আমার দেশ

জাতীয় দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমানের রোগমুক্তি ও সুস্থতা কামনায় গাজীপুরের শ্রীপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করেন দৈনিক আমার দেশ পত্রিকার গাজীপুরের শ্রীপুর উপজেলা প্রতিনিধি এস এম জহিরুল ইসলাম।

অনুষ্ঠানে পবিত্র কুরআন তিলাওয়াত করেন মাওলানা আবুল কালাম। পরে শ্রীপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক আবু বকর সিদ্দিক আকন্দ বিশেষ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে ড. মাহমুদুর রহমানের দ্রুত সুস্থতা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

জানা গেছে, অসুস্থতাজনিত কারণে রাজধানীর মগবাজারে অবস্থিত ইনসাফ-বারাকাহ হাসপাতালে গত বৃহস্পতিবার সকালে ড. মাহমুদুর রহমানের পিত্তথলির পাথর অপসারণে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাসায় অবস্থান করছেন এবং নিয়মিত তত্ত্বাবধানে রয়েছেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও আরটিভি প্রতিনিধি রায়হানুল ইসলাম আকন্দ, সভাপতি টিআই সানি, কোষাধ্যক্ষ সাদেক মিয়া (ডেইলি ট্রাইব্যুনাল), কার্যনির্বাহী সদস্য আনিছুর রহমান শামীম, এমদাদুল হক, আশরাফুল ইসলাম, শফিকুল ইসলাম, ইকবাল হোসেন, মুনসুরুল ইসলাম মাসুম, আনোয়ার হোসেনসহ সংগঠনের অন্য সদস্যরা।

উপস্থিত সাংবাদিকেরা ড. মাহমুদুর রহমানের আশু আরোগ্য কামনা করেন এবং তার সুস্থ হয়ে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যাশা ব্যক্ত করেন।

কাপাসিয়ায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার প্রধান আসামি মিলন গ্রেপ্তার

হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

এই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলব, বিএনপিকর্মীকে এমপি হানজালা

চরভদ্রাসন সরকারি কলেজ কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

ছাগল বাঁচাতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

পাঁচ শর্তে নির্ধারিত হবে স্থানীয় নির্বাচনের প্রার্থী: নাসিক প্রশাসক

শিবচরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসি ল্যান্ডসহ আহত ৬

অচিরেই ফুলদি নদীর ওপর ব্রিজ নির্মাণ হবে: মির্জা ফখরুল

এক ছাগলছানা বাঁচাতে গিয়ে প্রাণ গেল চারজনের