হোম > সারা দেশ > ঢাকা

রাজবাড়ী-১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি প্রার্থী আলী নেওয়াজ বিজয়ী

জেলা প্রতিনিধি, রাজবাড়ী

ছবি: সংগৃহীত।

রাজবাড়ী-১ আসনের সবকটি ১৫৬টি কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ধানের শীষ প্রতীকের প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী, আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম পেয়েছেন ১ লাখ ৫৫ হাজার ২৭০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. নূরুল ইসলাম পেয়েছেন ৯৯ হাজার ৭৮৫ ভোট।

ফলাফলে দেখা যাচ্ছে, ধানের শীষ প্রতীকের প্রার্থী উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে থেকে বিজয় নিশ্চিত করেছেন। শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে তিনি ধারাবাহিকভাবে এগিয়ে ছিলেন।

তবে এটি বেসরকারি ফলাফল। নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণা পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।

আসামি পালানোর ঘটনায় এসআই ও কনস্টেবল প্রত্যাহার

শেকৃবি সাংবাদিক সমিতির সভাপতি ফাহিম, সম্পাদক শাহেদ

আদালত প্রাঙ্গণ থেকে ব্যবসায়ী অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ

ইয়াবাসহ আটক কারবারিকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

বিএনপি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে

সড়ক সংস্কারের ১৫ দিনেই ধস, নির্মাণমান নিয়ে প্রশ্ন

বিদ্যুতের খুঁটির তারে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু

বৈষম্যবিরোধী মামলায় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

কালকিনিতে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

জাজিরায় পদ্মা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার, মেলেনি পরিচয়