হোম > সারা দেশ > ঢাকা

নরসিংদীর ৫টি আসনে ৪১ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ২৭ জন

জেলা প্রতিনিধি, নরসিংদী

ছবি: আমার দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদীর ৫টি আসনে ৪১ প্রার্থীর মধ্যে ২৭জনই জামানত হারাতে হয়েছে। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইনের স্বাক্ষরিত বেসরকারি ফলাফলের তালিকা বিশ্লেষণে এ তথ্য পাওয়া যায়।

নিয়ম অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্বাচন কমিশন নির্ধারিত প্রার্থীদের জামানত জমা দিতে হয়। কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট প্রদত্ত ভোটের কমপক্ষে এক-অষ্টমাংশ বা ১২ দশমিক ৫ শতাংশ ভোট পেতে হয়। এর কম ভোট পেলে জামানত হারাতে হয়।

নরসিংদীর ৬টি উপজেলায় ৫টি আসনে মোট প্রার্থী ছিলেন ৪১ জন। এই ৪১ জনের মধ্যে ২৭ জনই জামানত হারালেন। এদের মধ্যে নরসিংদী-১ (সদর) আসনে ৮ জনের মধ্যে ৬ জন, নরসিংদী-২ (পলাশ) আসনে ৬ জন প্রার্থীর মধ্যে ৩ জন, নরসিংদী-৩ (শিবপুর) আসনে ৮ জন প্রার্থীর মধ্যে ৫ জন, নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনে ৯ জন প্রার্থীর মধ্যে ৭ জন এবং নরসিংদী-৫ (রায়পুরা) আসনে ১০ জন প্রার্থীর মধ্যে ৬ জনই জামানত হারিয়েছেন। নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে সবকটিতে বিএনপি জয় পেয়েছে।

নরসিংদী-১ (সদর) আসনে যারা জামানত হারিয়েছেন তারা হলেন, জাতীয় পার্টির মোহাম্মদ মোস্তফা জামাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আশরাফ হোসেন, গণফোরামের শহিদুজ্জামান চৌধুরী, গণ অধিকার পরিষদের শিরিন আক্তার, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাখাওয়াত হোসেন ও ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের হামিদুল হক পারভেজ।

নরসিংদী-২ (পলাশ) আসনে যারা জামানত হারিয়েছেন তারা হলেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের আসিফ ইকবাল, জাতীয় পার্টির এ এন এম রফিকুল ইসলাম সেলিম ও ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মোহাম্মদ ইব্রাহিম।

নরসিংদী-৩ (শিবপুর) আসনে জামানত হারিয়েছেন জাকের পার্টির প্রার্থী আবু সাদাত মোহাম্মদ সায়েম আলী পাঠান, জাতীয় পার্টির একেএম রেজাউল করিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ওয়ায়েজ হোসেন ভূইয়া, জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান ও ইনসানিয়াত বিপ্লবের বাংলাদেশের রায়হান মিয়া।

নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনে যারা জামানত হারিয়েছেন তাদের মধ্যে জনতার দলের আবু দারদা মো. মা'জ, বাংলাদেশ কংগ্রেসের কাজী শরীফুল ইসলাম, কমিউনিস্ট পার্টির কাজী সাজ্জাদ জহির, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মুহম্মদ মিলন মিয়া, খেলাফত মজলিসের মোহাম্মদ নাসির উদ্দিন, জাতীয় পার্টির মো. কামাল উদ্দিন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ছাইফুল ইসলাম।

জেলার বৃহত্তার উপজেলা নরসিংদী-৫ আসনে জামানত হারিয়েছেন নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি (সদ্য বহিষ্কৃত) জামাল আহমেদ চৌধুরী, ইনসানিয়াত বিপ্লবের বাংলাদেশের তাহমিনা আক্তার, কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার তৌফিকুর রহমান, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মশিউর রহমান, জাতীয় পার্টির মেহেরুন নেছা খান হেনা এবং স্বতন্ত্র প্রার্থী মো. সোলায়মান খন্দকার।

বিএনপিতে যোগ দিয়েও শেষ রক্ষা হলো না আ.লীগ নেতার

গাজীপুর সিটির সাবেক কাউন্সিলর বিমানবন্দর থেকে গ্রেপ্তার

মুকসুদপুরে নিখোঁজের ১০ দিনেও উদ্ধার হয়নি দুই কিশোরী

মাদারীপুরে ৩টি আসনে ১৭ জনের জামানত বাজেয়াপ্ত

গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

‘ফ্যামিলি কার্ড’ ছাপিয়ে বিএনপি নেতার প্রতারণা

ভালুকায় পোশাক কারখানায় আগুন, ৭ কোটি টাকার ক্ষতি

বালিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতা ভুলে সৌহার্দ্যের বার্তা দিলেন দুই প্রার্থী

দাঁড়িপাল্লায় ভোট বেশি পাওয়ায় ইমামের ওপর হামলা