হোম > সারা দেশ > ঢাকা

মুক্তারপুর সেতুর নিচ থেকে লাশ উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ থানা

মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠে মুক্তারপুর সেতুর পশ্চিমপ্রান্তের সিঁড়ির নিচ থেকে মানসিক ভারসাম্যহীন এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধার নারী মাসুদা

বেগম(৬২) মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মালিরপাথর গ্রামের

মৃত পানা উল্লাহ বেপারীর কন্যা।

স্থানীয় নারী ইউপি সদস্য আম্বিয়া খাতুন জানান, সেতুর নিচের মাঠে শিশুরা খেলতে এসে লাশটি দেখতে পেয়ে তাদের অভিভাবকদের মাধ্যমে পুলিশকে জানান । পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তিনি আরো জানান, মাসুদা বেগমের শরীরেও আঘাতের চিহ্ন রয়েছে।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা উপজেলা আ.লীগ সভাপতির

হাসিনাকে ফিরিয়ে আনতে চাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে ৫৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির দপ্তর ঘেরাও

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, মামলার বাদী এসআইকে কোপাল আ.লীগ নেতাকর্মীরা

এসপি জাহাঙ্গীরকে বরখাস্তের প্রক্রিয়া, বিভাগীয় মামলা ঢাকায়

বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল