হোম > সারা দেশ > ঢাকা

দলের নাম ভাঙিয়ে সিন্ডিকেট করলে ছাড় নয়: অ্যাডভোকেট জালাল

উপজেলা প্রতিনিধি, কটিয়াদী (কিশোরগঞ্জ)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন দলীয় নেতাকর্মীদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

তিনি বলেন, আজকের পর থেকে দলের নাম ভাঙিয়ে কেউ সিন্ডিকেট বা অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে কাউকে ছাড় দেওয়া হবে না।

রোববার রাতে কটিয়াদী স্বপ্নকুঞ্জ কমিউনিটি সেন্টারে আয়োজিত শুভেচ্ছা বিনিময় সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। তিনি স্পষ্ট করে জানান, “আমি কখনো দল দেখব না—যে-ই হোক, অপরাধ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

নবনির্বাচিত এই সংসদ সদস্য আরও বলেন, জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের সেবা করার জন্য। “আমি কারও পকেটের লোক হতে চাই না। টাকার বিনিময়ে কোনো অনিয়ম বা দুর্নীতি বরদাস্ত করা হবে না,”—যোগ করেন তিনি।

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, জনগণের আস্থা রক্ষা করতে হলে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করতে হবে। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোনো কর্মকাণ্ডে জড়ানো থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

সভায় উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, সহ-সভাপতি মো. শফিকুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী শনিবার

রায়পুরায় টানা বৃষ্টিতে মাটির দেওয়াল ধসে শিশুর মৃত্যু

শেখ হাসিনার রোগ বিএনপির মধ্যে দেখতে চাই না: সারজিস আলম

ভাঙ্গায় বকেয়া বেতনের দাবিতে নৈশ প্রহরীদের বিক্ষোভ, শিক্ষা অফিসে তালা

কিশোরগঞ্জে লাশবাহী ট্রলারে ডাকাতি

বোরকা পরে বাসায় ঢুকে হত্যা মামলার বাদীকে কুপিয়েছে সন্ত্রাসীরা

ঢাকা-পাটুরিয়া মহাসড়কে শ্রমিকদের অবরোধ, তীব্র যানজট

রায়পুরায় দুর্বৃত্তের হামলায় সেই পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু

ফরিদপুরে যাত্রীবাহী বাস থেকে চাঁদা উত্তোলনের সময় আটক ৪

সংস্কার বাস্তবায়ন না হলে দেশে কোনো পরিবর্তন হবে না