হোম > সারা দেশ > ঢাকা

টঙ্গীতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

স্টাফ রিপোর্টার, টঙ্গী (গাজীপুর)

গাজীপুরের টঙ্গীতে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে বস্ত্র বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার বস্ত্র বিতরণ করেন টঙ্গী পূর্ব থানার বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন।

মঙ্গলবার বিকেলে গাজীপুরের টঙ্গী আমজাদ আলী সরকার উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে ঈদ উপহার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি।

এতে আরো উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক মাহাবুবুল আলম শুক্কুর, রাকিব উদ্দিন সরকার পাপ্পু, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, পূর্ব স্বেচ্চাসেবকদল নেতা সিরাজুল ইসলাম সাথীসহ বিএনপির নেতাকর্মীরা।

এ সময় গাজীপুর-২ আসনের এমপি এম মঞ্জুরুল করিম রনি বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই ঈদের প্রকৃত আনন্দ। সরকারের পক্ষ থেকে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

নিখোঁজ যুবদল নেতা ইউসুফ খানের লাশ উদ্ধার

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাচ্চুর বাড়িতে প্রবাসী কল্যাণ মন্ত্রী

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ শিশুসহ নিহত ৩

দুবাইতে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু, লাশের অপেক্ষায় পরিবার

টাঙ্গাইলে বাসের ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ৩

ফরিদপুরে ছাত্রলীগ সভাপতির নেতৃত্বে আনন্দ মিছিল

কাপাসিয়ায় জলমহালে পানি সংগ্রহ গিয়ে যুবক নিখোঁজ

কালিয়াকৈরে পরিবহনে চাঁদাবাজি, জানেনা নেতৃবৃন্দ

জ্বালানি তেল মজুদ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী

টঙ্গীর তুরাগ নদ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার