হোম > সারা দেশ > ঢাকা

বিস্ফোরক মামলায় সাবেক এমপির সহযোগী গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গা (ফরিদপুর)

আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার ও ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপির আস্থাভাজন ও সহযোগী হিসেবে পরিচিত মোহাম্মদ মিজানুর রহমান হাওলাদারকে রোববার রাতে ভাঙ্গা থানা পুলিশ বিস্ফোরক আইনে (ভাঙ্গা থানার মামলা নাম্বার ১৩ (১১)২৪) গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের বিষয়টি দৈনিক আমার দেশ পত্রিকা প্রতিনিধিকে নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ হোসেন।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মিজানুর রহমান ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরীর অন্যতম সহযোগী ও সমর্থক ছিল। রোববার (২৪ আগস্ট) রাত সাড়ে নয়টার দিকে মালিগ্রাম এলাকা থেকে মিজানুর হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। মিজানুর হাওলাদারের গ্রামের বাড়ি ঘারুয়া ইউনিয়নের হীরালদি গ্রামে। তিনি ওই গ্রামের হাবিবুর রহমান পুত্র।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ হোসেন জানান, বিস্ফোরক মামলায় সাবেক এমপি নিক্সন চৌধুরীর সহযোগী হিসেবে হাবিবুর রহমান পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে মামলা থাকায় রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানান।

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল

হোসেনপুর উপজেলা জামায়াতের আমির হলেন আমিনুল হক

গাজীপুরে শ্রমিক আন্দোলনে ৪৯ কারখানায় ছুটি, ১৩টি বন্ধ ঘোষণা

গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে আ.লীগের তাণ্ডব

বিয়েবাড়ির খাবার খেয়ে নবদম্পতিসহ শতাধিক অসুস্থ, একজনের মৃত্যু

সিদ্ধিরগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ