হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারের চাপায় বৃদ্ধ নিহত

উপজেলা প্রতিনিধি, লৌহজং (মুন্সীগঞ্জ)

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারের চাপায় এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। রবিবার সকাল ৭টা ২০ মিনিটের দিকে পদ্মা সেতু (উত্তর) থানা সংলগ্ন খানবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত পথচারীর নাম ইসহাক মাদবর (৭৭)। তিনি শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার মাদবরকান্দি গ্রামের বাসিন্দা।

পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, সকালে ইসহাক মাদবর রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ভাঙাগামী একটি প্রাইভেটকারের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর প্রাইভেটকারের চালক গাড়িটি ফেলে পালিয়ে যান।

ওসি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

মুকসুদপুরে খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

মুন্সীগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

মানিকগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বৃক্ষরোপণ

দুর্নীতি করলে বদলি নয়, চাকরিই থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, পলাতক হাসপাতাল মালিক

কটিয়াদীতে মাদক-জুয়ার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সাভারে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হামলা, আহত ৫

পদ্মা সেতু চালু, এক্সপ্রেসওয়েতে গতি, তবুও উন্নয়নের অপেক্ষায় দক্ষিণাঞ্চল