হোম > সারা দেশ > ঢাকা

মায়ের সামনেই পিকআপের চাকায় পিষ্ট হলো ছেলে

স্টাফ রিপোর্টার, টঙ্গী

গাজীপুরের টঙ্গীতে পিকআপভ্যানের চাকায় পিষ্ট হয়ে রেজাউল করিম নামে পাঁচ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।

শনিবার সন্ধ্যায় এরশাদনগর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রেজাউল এরশাদনগর ৩ নম্বর ব্লকের আল-আমিন হোসেনের ছেলে।

টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান বলেন, সন্ধ্যায় মায়ের সঙ্গে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিল রেজাউল। এ সময় ঢাকা থেকে গাজীপুরগামী সাউন্ডবক্সভর্তি একটি পিকআপভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। এ ঘটনায় ঘাতক পিকআপসহ চালক রিয়াজকে আটক করা হয়।

খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

হরিজন সম্প্রদায়ের মা হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি

দরপত্র জমা নিয়ে বিএনপি-এনসিপি সংঘর্ষে রণক্ষেত্র

গোপালগঞ্জে তিন অবৈধ ইট ভাটাকে ৯ লাখ টাকা জরিমানা

বারবার নোটিশেও বন্ধ হয়নি ভাটা, জরিমানার সঙ্গে চিমনি ভাঙল প্রশাসন

নিখোঁজ ছেলের অপেক্ষায় প্রহর গুনছেন মা

বকেয়া বেতনের দাবিতে কারখানা ভাঙচুর, শ্রমিক-পুলিশের সংঘর্ষ

হাতকড়া পরা আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন কর্মীরা

ঝুট ব্যবসার নিয়ন্ত্রণে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ

পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলা না করতে কঠোর নির্দেশনা শিক্ষামন্ত্রীর