হোম > সারা দেশ > ঢাকা

জাবিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নির্মাণাধীন লাইব্রেরি ভবনের চারতলা থেকে পড়ে মো. আরিফুল ইসলাম (৪০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত আরিফুল ইসলামের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলায়। তবে ভবন নির্মাণের কাজ বন্ধ ছিল বলে দাবি করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান।

শুক্রবার (১ আগস্ট) বিকালে সাড়ে ৪টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হলে। রাত ১০টার দিকে বিষয়টি জানাজানি হয়। মৃত্যুর বিষয়টি প্রকল্প পরিচালক জানলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানায়নি বলে অভিযোগ রয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মাণাধীন লাইব্রেরি ভবনের চতুর্থ তলা থেকে পড়ে তিনি গুরুতর আহত হন। এ সময় তাকে দ্রুত বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক বলে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখানে বিকাল সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক বলেন, ‘বেলা ১১টার দিকে কয়েকজন শ্রমিক আরিফুলকে নিয়ে মেডিকেলে আসেন। তারা জানান, তিনি ওপর থেকে পড়ে গেছেন। তার মুখে আঘাত ছিল ও দাঁত পড়ে গিয়েছিল। অবস্থা গুরুতর দেখে আমি তাকে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে দ্রুত এনাম মেডিকেলে পাঠিয়ে দিই।’

নির্মাণাধীন ভবনটির নির্মাণকাজ বাস্তবায়নে আছে অনিক ট্রেডিং কর্পোরেশন। এ বিষয়ে প্রতিষ্ঠানটির প্রধান প্রকৌশলী মোমিনুল করিম বলেন, ‘আমি বর্তমানে ঢাকায় রয়েছি। আমাদের নির্মাণকাজ বর্তমানে বন্ধ আছে। তবে কিছু শ্রমিক সেখানে অবস্থান করছিলেন। আমাকে ফোন করে জানানো হয় একজন শ্রমিক পড়ে গিয়ে মারা গেছেন। এর বাইরে আমি বিস্তারিত কিছু জানি না।’

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এত বড় ঘটনা ঘটেছে অথচ আমাকে কেউ জানায়নি। সকালে যেটা ঘটেছে, সেটা আমি রাতে জানতে পারলাম। শনিবার সকাল ১০টায় জরুরি প্রশাসনিক মিটিং ডেকেছি। আমি চাই শুধু ক্ষতিপূরণ নয়, এই ঘটনায় যেন দোষীদের যথাযথ শাস্তি হয়।’

মুকসুদপুরে ৫৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির দপ্তর ঘেরাও

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, মামলার বাদী এসআইকে কোপাল আ.লীগ নেতাকর্মীরা

এসপি জাহাঙ্গীরকে বরখাস্তের প্রক্রিয়া, বিভাগীয় মামলা ঢাকায়

বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল

হোসেনপুর উপজেলা জামায়াতের আমির হলেন আমিনুল হক

গাজীপুরে শ্রমিক আন্দোলনে ৪৯ কারখানায় ছুটি, ১৩টি বন্ধ ঘোষণা