হোম > সারা দেশ > ঢাকা

রাজৈরে আ. লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, রাজৈর (মাদারীপুর)

মাদারীপুরের রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাজাহান মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার বিকেল ৫টার দিকে নিজ এলাকা পাইকপাড়ার নরারকান্দি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত মহসিন মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২৪ নভেম্বরের বিএনপির ঢাকাগামী ‘জুলাই অভ্যুত্থান’ চলাকালে পাইকপাড়ায় বোমা বিস্ফোরণ, বিএনপির দলীয় গেট ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা এক মামলার এজাহারভুক্ত আসামি তিনি। মামলাটি দায়ের করেন পাঠানকান্দি গ্রামের বিএনপি কর্মী শাহ আলম শেখ ওরফে কোব্বাস শেখ।

রাজৈর থানার পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শাজাহান মোল্লা নিজ এলাকায় অবস্থান করছেন জানতে পেরে তাকে গ্রেপ্তার করা হয়।

রাজৈর থানার ওসি মাসুদ খান বলেন, চেয়ারম্যান শাজাহান মোল্লা ২০২৪ সালের ওই মামলার এজাহারভুক্ত আসামি। তাকে সোমবার মাদারীপুর আদালতে প্রেরণ করা হবে।

দেশের ৮০% বর্জ্য যাচ্ছে নদীতে, আধুনিক রিসাইক্লিং জরুরি: ড. জিয়াউদ্দিন

পাকুন্দিয়ায় পহেলা বৈশাখে বোরো ধান কর্তন উৎসব

শিবচরে পহেলা বৈশাখে ফিরল বিলুপ্তপ্রায় দাড়িয়াবান্ধা

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে এআই হ্যাকাথন ঘোষণা

শরীয়তপুর জ্বর-কাশি নিয়ে ভর্তি, হামে আবারো শিশুর মৃত্যু

ধরা পড়ে ৪০০ বস্তা চাল ফেলে উধাও ট্রাক চালক ও হেলপার

নারায়ণগঞ্জে ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ নেতা গ্রেপ্তার

গোয়ালন্দে চড়ক মেলায় হাজারো দর্শনার্থীর ঢল

মহিষের গাড়িতে বর্ণাঢ্য বৈশাখ

প্রধানমন্ত্রীর গাড়িবহর আটকে বিএনপি নেতার মুক্তির দাবি