হোম > সারা দেশ > ঢাকা

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে পাকুন্দিয়ায় আগুন নেভানোর মহড়া

উপজেলা প্রতিনিধি, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)

‘দুর্যোগ প্রস্তুতিতে লড়ব—তারুণ্যের বাংলাদেশ গড়ব’ প্রতিপাদ্য সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে অগ্নিনির্বাপণ মহড়ার আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইদ্রিস আলী সরকার, চরফরাদী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান প্রমুখ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আবদুল মান্নান বলেন, জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। অনেক সাধারণ মানুষ এতে অংশ নেয় এবং কীভাবে সিলিন্ডার গ্যাসের আগুন নেভানো যায় সে বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন করে।

মাদারীপুরে আধিপত্য বিস্তারের জেরে একজনকে হত্যা

‎টঙ্গীতে বাসা থেকে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

কালকিনিতে অব্যবস্থাপনায় হাসপাতাল বন্ধ

মুন্সীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, নারী-শিশুসহ গুলিবিদ্ধ ১৫

নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাই

সৌদিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কটিয়াদীর যুবক নিহত

ইফতারের আগমুহূর্তে সৌদিতে ইরানের মিসাইল হামলা, নিহত বাংলাদেশি

হাসপাতালে আগুন আতঙ্কে হুড়োহুড়িতে আহত ৫

জেলগেটে আ.লীগ নেতাকে ফুলের মালা দিয়ে বরণ করলেন বিএনপির এমপি

মাদারীপুরে টর্চলাইট জ্বালিয়ে ফের সংঘর্ষে জড়া দুই পক্ষ