হোম > সারা দেশ > ঢাকা

ফরিদপুর জেলা শ্রমিক লীগের সভাপতি গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, ফরিদপুর

ফরিদপুর জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম নাসিরকে শুক্রবার আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর পল্লবী থানায় হস্তান্তর করেছে স্থানীয় জনতা। খবর পেয়ে শনিবার সকালে তাকে জেলার কোতোয়ালি থানায় নিয়ে আসে পুলিশের একটি টিম।

জানা যায়, ফ্যাসিবাদের পতনের পর থেকেই গা ঢাকা দিয়েছিল আওয়ামী লীগের প্রভাবশালী এই নেতা। তিনি ফরিদপুর বাসস্ট্যান্ডের একচ্ছত্র অধিপত্য বিস্তার করতেন। তাকে নিয়মিত মাসোয়ারা না দিলে পরিবহন ব্যবসা করা সম্ভব হতো না বলে একাধিক শ্রমিক জানান।

তাকে গ্রেপ্তারের দাবিতে ফরিদপুর একাধিকবার মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাসহ বেশ কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা।

গোলাম নাসিরের গ্রেপ্তারে ফরিদপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কাজী রিয়াজ বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় ফরিদপুর ছাত্র-জনতার উপর হামলার মূলহোতা ছিলেন গোলাম নাসির। তিনি সম্মুখে থেকে নিজে হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করেছিলেন। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি। পাশাপাশি আমরা আরো একটি জোর দাবি জানাই সেটা হলো কোনো আইনজীবী যেন তার পক্ষে না লড়েন।

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি আসাদুজ্জামান জানান বলেন, গতকাল সন্ধ্যার দিকে জনগণ গোলাম নাসিরকে ধরে পল্লবী থানায় হস্তান্তর করে। রাতেই ফরিদপুর কোতোয়ালী থানা পুলিশের একটি টিম গিয়ে তাকে সকালে ফরিদপুরে নিয়ে আসে। তাকে কোতোয়ালি থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

দেশের ৮০% বর্জ্য যাচ্ছে নদীতে, আধুনিক রিসাইক্লিং জরুরি: ড. জিয়াউদ্দিন

পাকুন্দিয়ায় পহেলা বৈশাখে বোরো ধান কর্তন উৎসব

শিবচরে পহেলা বৈশাখে ফিরল বিলুপ্তপ্রায় দাড়িয়াবান্ধা

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে এআই হ্যাকাথন ঘোষণা

শরীয়তপুর জ্বর-কাশি নিয়ে ভর্তি, হামে আবারো শিশুর মৃত্যু

ধরা পড়ে ৪০০ বস্তা চাল ফেলে উধাও ট্রাক চালক ও হেলপার

নারায়ণগঞ্জে ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ নেতা গ্রেপ্তার

গোয়ালন্দে চড়ক মেলায় হাজারো দর্শনার্থীর ঢল

মহিষের গাড়িতে বর্ণাঢ্য বৈশাখ

প্রধানমন্ত্রীর গাড়িবহর আটকে বিএনপি নেতার মুক্তির দাবি