হোম > সারা দেশ > ঢাকা

মাদারীপুরে ইসলামিক রিলিফের কোরবানির মাংস পে‌লো ১৪০০ পরিবার

জেলা প্রতিনিধি, মাদারীপুর

মাদারীপুর সদর উপজেলায় ১৪০০ প্রান্তিক ও হতদরিদ্র পরিবারকে কোরবানির মাংস দিয়েছে ইসলামিক রিলিফ বাংলাদেশ। দেশ ডেভেলপমেন্ট সেন্টারের (ডিডিসি) সহযোগিতায় প্রতি পরিবারকে ২ কেজি করে দেয়া হয়।

শুক্রবার ঈদের দ্বিতীয় দিনে সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের রঘুরামপুর গ্রামে ডিডিসি কার্যালয়ের সামনে এ মাংস বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। মাংস বিতরণ উদ্বোধন ক‌রেন মাদারীপুর-২ আস‌নের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান। সভায় সভাপ‌তিত্ব ক‌রেন দেশ ডেভেলপমেন্ট সেন্টারের (ডিডিসি) নির্বাহী পরিচালক ‌মো. শাহীন মোল্লা।

এ সময় আরো উপ‌স্থিত ছি‌লেন সদর উপ‌জেলার নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব, সমাধানের নির্বাহী পরিচালক এইচ এম বোরহান, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সাগর হোসেন তামিম, ছিলারচর ইউনিয়‌নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এমদাদ হো‌সেন খান প্রমুখ।

এ ব্যাপারে ইসলামিক রিলিফ বাংলাদেশের ম‌নিট‌রিং ও রি‌পো‌র্টিং কর্মকর্তা রা‌সেল বিন হো‌সেন ব‌লেন, এ বছরও ইসলামিক রিলিফ কোরবানি প্রোগ্রাম সুন্দরভাবে সম্পূর্ণ করেছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।

দেশ ডেভেলপমেন্ট সেন্টারের (ডিডিসি) নির্বাহী পরিচালক ‌মো. শাহীন মোল্লা ব‌লেন, আমরা স‌র্বোচ্চ স্বচ্ছতার সঙ্গে কোরবানির মাংস দেয়ার কাজ‌টি ক‌রে থা‌কি। এ বছরও গরিব-অসহায়‌দের মাংস পৌঁছে দি‌তে পে‌রে ভা‌লো লাগ‌ছে। আগা‌মীতেও এ ধারা অব্যাহত থাক‌বে।

জেডএম

দেশে সংখ্যালঘু বলে কিছু নেই: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

ভাঙ্গায় বৃষ্টি উপেক্ষা করে দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫

আমরা যেন আর বেকার তৈরি না করি: মুক্তিযুদ্ধমন্ত্রী

সদরপুরে ভাতিজার হাতে চাচা খুন

শিবচরের পদ্মাপাড়ে ঈদের ছুটিতে দর্শনার্থীদের ঢল

শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আ.লীগ নেতার মাংস বিতরণ

কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে শিশুর দুই হাত ক্ষতিগ্রস্ত

দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌ চলাচল স্বাভাবিক

গাজীপুরে ৭ রাউন্ড গুলিসহ দুটি বিদেশি পিস্তল উদ্ধার

গজারিয়ায় নদী থেকে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার