হোম > সারা দেশ > ঢাকা

কিশোরগঞ্জে গৃহবধূ হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের করিমগঞ্জে রান্নার চুলার ধোঁয়া নিয়ে বিরোধের জেরে গৃহবধূকে পিটিয়ে হত্যার দায়ে বাবা-ছেলেসহ সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার সকালে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মোহাম্মদ জহির উদ্দিন আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা যায়, করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের জাটিয়াপাড়া এলাকায় একই সীমানার বাড়িতে বসবাস করতেন গৃহবধূ জ্যোৎস্না বেগম ও আসামিরা। রান্নার চুলার ধোঁয়া নিয়ে প্রতিবেশী কলি আক্তারের সঙ্গে বিরোধের সূত্রপাত হয়। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে অন্য আসামিরা জ্যোৎস্না বেগমকে ঘর থেকে টেনেহিঁচড়ে বের করে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন। গুরুতর আহত জ্যোৎস্না কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি রাতে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের স্বামী হাবিবুর রহমান বাদী হয়ে করিমগঞ্জ থানায় ১১ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মঙ্গলবার সকালে বিচারক এই রায় ঘোষণা করেন।

টঙ্গীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে ছাত্রলীগের লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন

ফতুল্লায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মাদরাসায় ছিল না অগ্নিনির্বাপণ ব্যবস্থা

পদ্মার ২ কেজির ইলিশ সাড়ে ১৪ হাজার বিক্রি

নারায়ণগঞ্জে মাদরাসায় আগুনে দগ্ধ ৬৩ শিক্ষার্থী, আইসিইউতে ৪

৭৫ কোটি টাকা নিয়ে উধাও দুই সমিতির মালিক

নারায়ণগঞ্জে মাদরাসায় আগুনে দগ্ধ ৪৮ শিক্ষার্থী, আইসিইউতে ৩

বৈঠা হাতে পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ, ককটেল বিস্ফোরণে আতঙ্ক

ফরিদপুরে পার্কিং করা বাসে দুর্বৃত্তদের আগুন, ভেতরে ঘুমন্ত চালকের মৃত্যু

সাভার মডেল কলেজের নবীনবরণ অনুষ্ঠিত