হোম > সারা দেশ > ঢাকা

বিএনপি নেতা খোকন ঢুকতেই ‘জয় বাংলা’ স্লোগান, তদন্ত কমিটি

জেলা প্রতিনিধি, নরসিংদী

নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজে বিএনপির যুগ্ম–মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন প্রবেশ করতেই শিক্ষার্থীরা দেয় ‘জয় বাংলা’ স্লোগান। আর এতেই ক্ষিপ্ত হন বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা।

এই ঘটনায় কলেজের বিজ্ঞান শাখার কোন অর্ডিনেটর ইউনুস আলীকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

গতকাল রোববার এ পরিস্থিতি তৈরি হয়। পরে বিকেল চারটার দিকে জরুরি সভা ডেকে ১০ ছাত্রকে পাঠদানসহ সব কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেয় কলেজ কর্তৃপক্ষ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কলেজ অধ্যক্ষ হেরেম উল্ল্যাহ আহসান।

জানা যায়, জুলাই গণ–অভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে জেলা কৃষক দল। খায়রুল কবির প্রধান অতিথি হিসেবে বিভিন্ন স্থানে এসব চারারোপণ করেন। শহীদ তাহমিদ ও ইমন স্মরণে দুটি গাছের চারা রোপণ করতে দলীয় নেতাকর্মীকে নিয়ে আবদুল কাদির মোল্লা সিটি কলেজের ক্যাম্পাসে যান তিনি। চারারোপণের সময়ই ভবনের তিনতলা থেকে কিছু ছাত্র একাধিকবার ‘জয় বাংলা’ স্লোগান দেয়। এতে বিএনপি ও কৃষক দলের নেতা–কর্মীরা ক্ষিপ্ত হয়ে পড়েন।

এ বিষয়ে জানতে চাইলে খায়রুল কবির খোকন বলেন, ভালো শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠার পর থেকেই কলেজটি অরাজনৈতিক অবস্থান ধরে রেখেছে। মেধাবী শিক্ষার্থীরাই সেখানে পড়াশোনা করে। কিছু শিক্ষার্থীর দেওয়া ‘জয় বাংলা’ স্লোগান আমি নিজের কানে শুনিনি, পরে নেতাকর্মীরা জানিয়েছেন। এ ঘটনায় এমন কোনো সিদ্ধান্ত নেওয়া কলেজ কর্তৃপক্ষের উচিৎ হবে না। যাতে মেধাবী এসব শিক্ষার্থীর শিক্ষাজীবন বিপন্ন হয়। তাদের বুঝিয়ে সতর্ক করে দিলে হবে।

কলেজের অধ্যক্ষ হেরেমউল্লাহ জানান, খায়রুল কবির খোকন কলেজে আসার পর কে বা কারা ‘জয় বাংলা’ শ্লোগান দিয়েছে এমন অভিযোগ করা হয় দলীয় নেতাকর্মীদের মুখ থেকে। এই অবস্থায় আমরা ৮/১০ জন শিক্ষার্থীর পাঠদান স্থগিত করতে তাদের পরিচয়পত্র জব্দ করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়া সাপেক্ষে আগামী শনিবার তাদের অভিভাবকদের ডাকা হয়েছে তাদের সাথে আলাপ আলোচনা সাপেক্ষে পরবর্তী ব্যবস্থাগ্রহণ করা হবে।

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা উপজেলা আ.লীগ সভাপতির

হাসিনাকে ফিরিয়ে আনতে চাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে ৫৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির দপ্তর ঘেরাও

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, মামলার বাদী এসআইকে কোপাল আ.লীগ নেতাকর্মীরা

এসপি জাহাঙ্গীরকে বরখাস্তের প্রক্রিয়া, বিভাগীয় মামলা ঢাকায়

বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল