হোম > সারা দেশ > ঢাকা

মাদারীপুরে জেলা আনসার সমাবেশ অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, মাদারীপুর

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা রেঞ্জের উপ-মহাপরিচালক মো. আশরাফুল আলম বলেছেন, দেশের সকল গ্রামের তরুণ-তরুণীদেরকে কর্মমূখী ও আত্মকর্মসংস্থান মূলক গ্রামভিত্তিক ভিডিপি প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনসম্পদ হিসেবে গড়ে তুলতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে এ বাহিনী। ফলে দেশের যেকোনো সংকটময় মুহূর্তে নিরলসভাবে কাজ করছে এ বাহিনীর সদস্যরা।

বৃহস্পতিবার মাদারীপুর জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আনসার বাহিনী কারিগরি বিভিন্ন প্রশিক্ষণ শেষ করে দক্ষ কর্মী হিসেবে রেমিট্যান্স যোদ্ধায় অগ্রণী ভূমিকা এবং বেকারত্ব দূরীকরণসহ আর্থ-সামাজিক উন্নয়ন ও সামাজিক নিরাপত্তায় বদ্ধ পরিকর। বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) এর সাথে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে প্রায় ৮৫ হাজার ভিডিপি সদস্যকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ মানবসম্পদে রূপান্তরিত করা হবে।

মাদারীপুর জেলা প্রশাসক মোছা: ইয়াসমিন আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর আনসার ব্যাটালিয়নের পরিচালক মো. আইয়ুব আলী, জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, আর্মি ক্যাম্পের মেজর তানভির হাসান রবিন ও আনসার ও ভিডিপির মাদারীপুর জেলা কমান্ড্যান্ট ফারজানা রহমান।

এসপি জাহাঙ্গীরকে বরখাস্তের প্রক্রিয়া, বিভাগীয় মামলা ঢাকায়

বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল

হোসেনপুর উপজেলা জামায়াতের আমির হলেন আমিনুল হক

গাজীপুরে শ্রমিক আন্দোলনে ৪৯ কারখানায় ছুটি, ১৩টি বন্ধ ঘোষণা

গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে আ.লীগের তাণ্ডব

বিয়েবাড়ির খাবার খেয়ে নবদম্পতিসহ শতাধিক অসুস্থ, একজনের মৃত্যু

সিদ্ধিরগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা