হোম > সারা দেশ > ঢাকা

ওসমান হাদি হত্যা: টায়ার জ্বলিয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

জেলা প্রতিনিধি, মাদারীপুর

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুরে শুক্রবার জুমার নামাজের পর ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ছাত্র-জনতা।

এ সময় রাস্তায় টায়ার জ্বলিয়ে দুই ঘণ্টা অবরোধ করা হয়। এছাড়া শিবচর, রাজৈর, কালকিনি, ডাসার উপজেলার বিভিন্ন স্থানে সর্বস্তরের জনগনের ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এ সময় জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মাসুদ পারভেজ বলেন, জুলাই আন্দোলনের নেতাদের যারা নিরাপত্তা দিতে পারে না, তাদের নৈতিকভাবে ক্ষমতায় থাকার অধিকার হারিয়েছে। তাই তাদের পদত্যাগ করা উচিত। আগামীতে যেন আর কোন জুলাই যোদ্ধাদের জীবন দিতে না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে।

জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নেয়ামত উল্লাহ বলেন, এখনই সময় বিতর্কিত উপদেষ্টাদের পদত্যাগ করা। আর যারা হত্যা সাথে জড়িত, তাদের গ্রেপ্তার করে ফাঁসির দড়িতে ঝোলানো।

ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু, আহত অর্ধশতাধিক

বাজিতপুরে স্কুল ফিডিংয়ের দুধ নিয়ে অনিয়মের অভিযোগ

ঋণের চাপে স্বর্ণ লুট, বাড়ির মালিকের স্ত্রীকে হত্যা করেন মুয়াজ্জিন

‎সিদ্ধিরগঞ্জে পিস্তলসহ একজন গ্রেপ্তার

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ১৬

চাঁদাবাজির অভিযোগে ইউএনওর সংবাদ সম্মেলন

শিশু অপহরণ করে লাশ গুমের দায়ে একজনের মৃত্যুদণ্ড

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫

কালকিনিতে জমি কেটে বালু উত্তোলন, ভরাট হচ্ছে সরকারি খাল

ব্রাজিলের খেলা দেখে ফেরার পথে ডাকাতের কবলে প্রকৌশলী