হোম > সারা দেশ > ঢাকা

টংগিবাড়ীতে নারীসহ ৬ মাদক কারবারি গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, টংগিবাড়ী (মুন্সীগঞ্জ)

মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে পুলিশের অভিযানে নারীসহ ৬ মাদক কারবারিকে ইয়াবা, গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালায় টংগিবাড়ী থানা পুলিশ। পুলিশের একাধিক টিম বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।

তারা হলেন, হাট বালীগাওঁ গ্রামের দলিল উদ্দিন মাঝির স্ত্রী সামছুর নাহার (৩৯), পুরাপাড়া গ্রামের হাকিম আলী শেখের ছেলে বাদশা (৪৫), একই গ্রামের হোসেন বেপারীর ছেলে জালাল বেপারী (২২), হাসাইল গ্রামের রফিক বেপারীর ছেলে রমজান বেপারী (২৬), চান মিয়ার ছেলে মো. শরিফ এবং জজ মিয়ার ছেলে হৃদয় মিয়া (২২)।

পুলিশ জানায়, অভিযানের সময় তাদের কাছ থেকে ২১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে তারা এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলেও প্রাথমিক তদন্তে জানা গেছে।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মুন্সীগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল হক ডাবলু বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

এমই

এই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলব, বিএনপিকর্মীকে এমপি হানজালা

চরভদ্রাসন সরকারি কলেজ কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

ছাগল বাঁচাতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

পাঁচ শর্তে নির্ধারিত হবে স্থানীয় নির্বাচনের প্রার্থী: নাসিক প্রশাসক

শিবচরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসি ল্যান্ডসহ আহত ৬

অচিরেই ফুলদি নদীর ওপর ব্রিজ নির্মাণ হবে: মির্জা ফখরুল

এক ছাগলছানা বাঁচাতে গিয়ে প্রাণ গেল চারজনের

মাদক কোরআনেও হারাম, বিএনপির নেতাকর্মীদের জন্যও হারাম

অটোরিকশা প্রাইভেটকার সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫