হোম > সারা দেশ > ঢাকা

ফেসবুকে ছাত্রলীগের বিরুদ্ধে পোস্ট, গোপালগঞ্জে ২ সমন্বয়কের ওপর সন্ত্রাসী হামলা

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়কের ওপর হামলা চালিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছাত্রলীগের বিরুদ্ধে পোস্ট দেওয়ায় শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে জেলা শহরের এসএম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে এ হামলা হয়। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন সমন্বয়ক এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের আহবায়ক জসিম উদ্দিন ও সদস্য সচিব সাইদুর রহমান।

আহত জসিম বলেন, বিকেল ৪ টার দিকে গোপালগঞ্জ শহরে উদ্দেশ্যে ক্যাম্পাস থেকে আমরা তিনজন বের হই। এসএম মডেল স্কুলের সামনের সড়কে পৌঁছলে ১২-১৩ যুবক আমাদের ঘিরে ফেলেন। তারা বলে যে জসিমকে তুই না? এই কথার পর তারা আমাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং পেছন থেকে এলোপাথাড়ি কিল-ঘুষি মারতে থাকে। লোকজন ভিড় করলে চাঁদাবাজ আখ্যা দিয়ে বলে তোরা চাঁদাবাজি করিস, তোদের চাঁদাবাজি ছোটাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের বাইরে বেরহবি না, বের হলে তোদের খবর আছে। তাদের মারধরে আমি ও সাইদুর আহত হই। যারা হামলা চালিয়েছে তাদের চিনি না। তবে বৃহস্পতিবার নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের এক নেতাকে নিয়ে দেওয়া ফেসবুক পোস্টের কারণে এ ঘটনা ঘটতে পারে।

জসিম ফেসবুক পোস্টের বিষয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের সামনে গিয়ে কয়েকজন বহিরাগত আমার বিষয়ে খোঁজ-খবর নিতে থাকে। বিষয়টি জানতে পেরে বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক পোস্টে জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লাকে নিয়ে পোস্ট দেই। সেখানে লিখেছিলাম‌ ' জসিম কে তোদের বাপ? নিউটন মোল্লাকে জিজ্ঞেস কর'। ওই পোস্টের পরই হামলা হলো।

গোপালগঞ্জ সদর থানার ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক হাসপাতালে গিয়ে তাদের সঙ্গে কথা বলেছি। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে। হামলায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা উপজেলা আ.লীগ সভাপতির

হাসিনাকে ফিরিয়ে আনতে চাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে ৫৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির দপ্তর ঘেরাও

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, মামলার বাদী এসআইকে কোপাল আ.লীগ নেতাকর্মীরা

এসপি জাহাঙ্গীরকে বরখাস্তের প্রক্রিয়া, বিভাগীয় মামলা ঢাকায়

বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল