হোম > সারা দেশ > ঢাকা

টঙ্গীতে ১১ মামলার আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, টঙ্গী (গাজীপুর)

গাজীপুরের টঙ্গীতে দীর্ঘদিন ধরে ছিনতাই ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ১১ মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার সুজন (৩১) শনিবার দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

এরআগে শুক্রবার রাতে টঙ্গী রেলস্টেশন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সুজন টঙ্গী পূর্ব থানার ব্যাংকের মাঠ বস্তির শহর আলীর ছেলে।

পুলিশ জানায়, টঙ্গীর ব্যাংকের মাঠ বস্তির ছিনতাইকারি সুজন টঙ্গী রেলস্টেশনে অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্ত্বিতে পুলিশ রাত সাড়ে ৯টায় ওই এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে হত্যা, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অভিযোগে ১১টি মামলা রয়েছে। তন্মধ্যে ১টি হত্যা মামলা, ৭টি ছিনতাই মামলা এবং বাকিগুলো মাদক মামলা।

টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান বলেন, গ্রেপ্তার সুজনের বিরুদ্ধে হত্যা মামলাসহ ১১টি মামলা রয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও তার সঙ্গে জড়িত অন্যান্য অপরাধীদের শনাক্তে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জেডএম

গাজীপুরে পাঁচ খুন: অভিযুক্ত ফোরকানের লাশ পদ্মা থেকে উদ্ধার

কোরবানির ঈদ সামনে রেখে কামারপল্লীতে হাতুড়ির টুংটাং শব্দে মুখর হাট-বাজার

সরকার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে: বিমানমন্ত্রী

অস্ত্রের মুখে বাদাম ব্যবসায়ীদের জিম্মি করে ৩৫ লাখ টাকা লুট

মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতাল ভাঙচুর, চিকিৎসককে মারধর

ট্রাকের চাকা মেরামত করতে গিয়ে বাসচাপায় নিহত বাবা-ছেলে

ধামরাইয়ে খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে আহত ১০

ধনবাড়ীতে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা