হোম > সারা দেশ > ঢাকা

পদ্মার এক কাতল ৪০ হাজার ৮০০ টাকায় বিক্রি

উপজেলা প্রতিনিধি, (গোয়ালন্দ) রাজবাড়ী

মানিকগঞ্জের শিবালয়ের আন্দারমানিক এলাকার পদ্মা নদী থেকে ধরা পড়েছে ২৪ কেজি ওজনের একটি বিশাল আকৃতির কাতল মাছ। স্থানীয় জেলে রফিক হায়দারের জালে মাছটি ধরা পড়ে।

গতকাল বুধবার সন্ধ্যায় দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ মাছটি ১ হাজার ৬০০ টাকা কেজি দরে মোট ৩৮ হাজার ৪০০ টাকায় কিনে নেন।

পরে বৃহস্পতিবার সকালে মাছটি দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটে তার নিজস্ব মৎস্য আড়তে নিয়ে আসলে তা দেখতে স্থানীয় উৎসুক জনতা ও মাছ ব্যবসায়ীরা ভিড় করেন ।

সম্রাট শাহজাহান শেখ জানান, এতো বড় কাতল মাছ পদ্মায় সচরাচর পাওয়া যায় না। একদম টাটকা ছিল মাছটি। তাই ভালো দাম দিয়েই কিনেছি।

তিনি আরো জানান, মাছটি কুষ্টিয়া-মেহেরপুর এলাকার এক প্রবাসীর কাছে অনলাইনের মাধ্যমে প্রতি কেজি ১ হাজার ৭০০ টাকা দরে মোট ৪০ হাজার ৮০০ টাকায় বিক্রি করে দিয়েছি। এতে আমার ২ হাজার ৪০০ টাকা লাভ হয়েছে।

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা উপজেলা আ.লীগ সভাপতির

হাসিনাকে ফিরিয়ে আনতে চাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে ৫৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির দপ্তর ঘেরাও

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, মামলার বাদী এসআইকে কোপাল আ.লীগ নেতাকর্মীরা

এসপি জাহাঙ্গীরকে বরখাস্তের প্রক্রিয়া, বিভাগীয় মামলা ঢাকায়

বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল