হোম > সারা দেশ > ঢাকা

সাভারে অস্ত্র-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী টুটুল গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, সাভার

সাভারের শীর্ষ সন্ত্রাসী টুটুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের আমিন বাজারের সালেহপুর ব্রিজের পাশে চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার দেহ তল্লাশি করে একটি পিস্তল ও সাত রাউন্ড তাজা গুলি জব্দ করে।

সোমবার দুপুরে সাভার মডেল থানার ওসি মোহাম্মদ জুয়েল মিয়া এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। সাভারের মেলারটেক এলাকার মরহুম লিয়াকত আলীর ছেলে টুটুল।

পুলিশ জানান, রোববার আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) ফয়সাল আলমের নেতৃত্বে একটি টহল টিম বিশেষ চেক পোস্ট বসায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি রিকশার গতিরোধ করে টুটুলের দেহ তল্লাশি করে। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, গুলি ও গুলির খোসা উদ্ধার করা হয়।

পুলিশ জানান, টুটুল দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র-গুলি নিজের কাছে রেখে আমিনবাজার-কাউন্দিয়া এলাকাসহ আশপাশের এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল।

আমিনবাজার পুলিশ ফাঁড়ি ইনচার্জ (এসআই) ফয়সাল আলম জানান, টুটুলের দুই সহযোগীকে গ্রেপ্তারে অভিযান চলছে।

ছাত্রলীগ-যুবলীগের মিছিল থেকে বিএনপি নেতাদের ওপর হামলা

‘আমার দেশ’ সাংবাদিকের বিরুদ্ধে করা চাঁদাবাজির মামলা প্রত্যাহারের ঘোষণা

ধুনটে ট্যালেন্টপুলে বৃত্তি পেল যমজ দুই বোন

গোপালগঞ্জে বিজিবি মোতায়েন

কটিয়াদীতে পচা গরুর গোশত বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে একসঙ্গে জন্ম নেওয়া তিন ভাই-বোন

গাজীপু‌রে দুটি বি‌দেশি পিস্তলসহ দুজন‌কে গ্রেপ্তার

পদ্মা সেতুর সুফল থেকে বঞ্চিত শরীয়তপুরবাসী

আদমজী ইপিজেডে গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

কালিয়াকৈরে প্রাইভেটকারসহ ৫ ডাকাত গ্রেপ্তার