হোম > সারা দেশ > ঢাকা

সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ বিস্ফোরণে নিহত বেড়ে ৪

উপজেলা প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ বিস্ফোরণে দগ্ধ আরও একজন মারা গেছেন। রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে দেড় বছরের শিশু সুমাইয়া, পরে মা রুপালী (২০) এবং শেষে বাবা মো. সোহাগ (২৩) এর মৃত্যু হয়। এ ঘটনায় এ পর্যন্ত দুই পরিবারের মোট চার জনের মৃত্যু হয়েছে।

সর্বশেষ সোমবার দিবাগত রাত ১টায় পোশাক শ্রমিক সোহাগের মৃত্যু হয়। এর আগে গত শনিবার সকাল ১০টায় সুমাইয়া এবং রোববার ভোর ৬টায় মা রুপালীর (পোশাক শ্রমিক) মৃত্যু হয়।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম বলেন, সোমবার দিবাগত রাতে সোহাগ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে এ পর্যন্ত চারজন মারা গেছেন। আরো চারজন চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে আরও দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানতে পেরেছি।

উল্লেখ্য, গত সোমবার রাতে ঘুমন্ত অবস্থায় সিদ্ধিরগঞ্জের পশ্চিম ধনকুন্ডা মধুগড় এলাকায় আমেনা ভিলা নামে ইব্রাহিম খলিলের টিনসেড বাসার দু’টি কক্ষে গ্যাসের পাইপের লিকেজ থেকে বিস্ফোরণের পর আগুনে দুই পরিবারের নারী ও শিশুসহ আটজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

গাঁজা সেবন করতে দেখে ফেলায় মাদ্রাসার ছাত্র খুন, গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জে তিতাস গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, আহত ৩

গোয়ালন্দে দেড় যুগেও সংস্কার নেই সড়কের, চরম দুর্ভোগে মানুষ

শ্রীপুরে মাদকসেবীর গুলিতে নারী আহত

ফতুল্লায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা হাবিব গ্রেপ্তার

শ্রীপুরে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

ঘোড়াশাল-পলাশ সার কারখানা গ্যাস সংকটে বন্ধ

কিশোরগঞ্জে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি

পাকুন্দিয়ায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১

ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত