হোম > সারা দেশ > ঢাকা

বোয়ালমারীতে ইজিবাইক চাপায় শিশু-গৃহবধূ নিহত, আহত ৫

উপজেলা প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর)

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের মহম্মদপুর-বোয়ালমারী সড়কের পাশে গতকাল দুপুরে শিশু আয়ানকে কোলে নিয়ে গল্প করছিলেন দাদি জিলু বেগম ও পারভীন বেগম (৩৮)। এ সময় বোয়ালমারীগামী একটি ইজিবাইক এসে হঠাৎ তাদের ধাক্কা দেয়। এতে শিশু আয়ান, জিলু বেগম, গৃহবধূ পারভীন ও ইজিবাইকে থাকা ৪ জন গুরুতর আহত হয়। পরে পারভীন ও ৪ মাস বয়সী শিশু আয়ানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়।

মেডিকেলে নেয়ার সময় পথেই মারা যান গৃহবধূ পারভীন। আর সন্ধ্যায় মারা যান আয়ান। ইজিবাইকে থাকা চারজন বোয়ালমারী ও ফরিদপুর মেডিকেলে চিকিৎসা নেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার ময়না ইউনিয়নের ময়না গ্রামে বোয়ালমারী-মহম্মদপুর সড়কের পাশে সাহেব আলীর বাড়ির সামনে বাগান থেকে বাঁশ কাটছিলেন পারভীনের স্বামী আমিনুর। তখন আয়ানকে কোলে নিয়ে কথা বলছিলেন জিলু বেগম ও পারভীন। এসময় বোয়ালমারীগামী একটি যাত্রীবাহী ইজিবাইক এসে তাদের তিনজনকে ধাক্কা দিয়ে উল্টে যায়। এসময় ইজিবাইকে থাকা ৪ জনও আহত হন।

এ ঘটনায় ওই গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। বুধবার রাতেই পারভীন ও আয়ানের জানাজা দাফন সম্পন্ন করা হয়।

বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান বলেন, খবর পেয়েছি ইজিবাইক উল্টে দুজন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন পাঁচজন। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের লোকজন অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফুটবল খেলাকে কেন্দ্র করে পুরুষশূন্য দুই গ্রাম, মামলায় আসামি ৩৯

জামালপুরে জ্ঞানের আলো ছড়াচ্ছে ভাষাসৈনিক মতি মিয়া পাঠাগার

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসী নিহত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঝুট ব্যবসায়ীকে হত্যার অভিযোগ

নিয়ম ভেঙে জ্বালানি বিক্রি, ভিডিও করতেই সাংবাদিকদের ওপর হামলা

বিএনপির কার্যালয় ও দোকানে আ.লীগের হামলা-ভাঙচুর, আহত ২০

কুলিয়ারচরে সদ্য ইসলাম ধর্ম গ্রহণকারী যুবককে গ্রেপ্তার

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকচাপায় নিহত ২, আহত ২

ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে ওসিসহ আহত ২০

মাদক মামলার আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগ, এএসআইকে গণপিটুনি