হোম > সারা দেশ > ঢাকা

মানিকগঞ্জ-২ আসনে ধানের শীষের মঈনুল বেসরকারিভাবে জয়ী

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

মানিকগঞ্জ-২ আসনের ১৫৯টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীক নিয়ে তিনি মোট ১,৬৭,৩৪৯ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সালাউদ্দিন দেওয়াল ঘড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ৭৮,৭৯০ ভোট। সকল কেন্দ্রের প্রাপ্ত ফলাফল একীভূত করে এই বেসরকারি হিসাব পাওয়া গেছে।

নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৮৮,৫৫৯ ভোটের বিশাল ব্যবধানে এগিয়ে থেকে জয় নিশ্চিত করেছেন ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান। নির্বাচন কমিশন থেকে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার প্রক্রিয়া চললেও স্থানীয়ভাবে তাঁর সমর্থকদের মধ্যে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

ইয়াবাসহ আটক কারবারিকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

বিএনপি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে

সড়ক সংস্কারের ১৫ দিনেই ধস, নির্মাণমান নিয়ে প্রশ্ন

বিদ্যুতের খুঁটির তারে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু

বৈষম্যবিরোধী মামলায় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

কালকিনিতে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

জাজিরায় পদ্মা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার, মেলেনি পরিচয়

স্ত্রী হত্যার দায়ে মসজিদের ইমাম গ্রেপ্তার

যমুনার গ্রাসে শিবালয়ের বিশাল মাদরাসা

২৫ বছর যে স্টেশন পরিষ্কার রেখেছেন, সেখানেই চিরনিদ্রায় ববি বেগম