হোম > সারা দেশ > ঢাকা

১১ মাসে গ্রেপ্তার ১২৯, প্রচুর গাঁজা-ইয়াবা উদ্ধার

দুই মাদক কারবারি আটক

উপজেলা প্রতিনিধি, রাজৈর (মাদারীপুর)

মাদারীপুরের রাজৈর উপজেলায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সর্বশেষ বিশেষ অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার (২৮ জুলাই) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে খালিয়া ইউনিয়নের ঘোষালকান্দি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

থানা সূত্রে জানা যায়, পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ঘোষালকান্দি গ্রামের মোশারফ কাজীর মুদি দোকানের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে। তারা হলো ঘোষালকান্দি গ্রামের মৃত লতিফ আকনের ছেলে নাজির আকন (৩২) ও একই উপজেলার নগর গোয়ালদি গ্রামের মৃত জাহাঙ্গীর আলম খলিফার ছেলে মেহেদী হাসান খলিফা (২৪)।

অভিযানকালে নাজির আকনের ব্যাগ থেকে হলুদ কাগজে মোড়ানো ৪৩ পুরিয়া গাঁজা (১৫০ গ্রাম) এবং মেহেদী হাসানের লুঙ্গির কোচা থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পুলিশ জানায়, রাজৈর এলাকায় মাদকবিরোধী এই অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। গত ১১ মাসে (২০২৪ সালের ৫ আগস্ট থেকে ২০২৫ সালের ৩০ জুন) রাজৈর থানা এলাকায় মোট ৯৫টি মাদকবিরোধী অভিযান চালানো হয়। এতে ১২৯ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ৪৬,৭২৫ গ্রাম গাঁজা ও ৬,৫৬৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে রাজৈর থানার অফিসার ইনচার্জ মো. মাসুদ খান বলেন, মাদক আমাদের সমাজ ও তরুণ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি। রাজৈর থানা পুলিশ মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। অভিযান অব্যাহত থাকবে। যেখানে মাদক পাওয়া যাবে, সেখানেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা দিলেন উপজেলা আ.লীগ সভাপতি

হাসিনাকে ফিরিয়ে আনতে চাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে ৫৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির দপ্তর ঘেরাও

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, মামলার বাদী এসআইকে কোপাল আ.লীগ নেতাকর্মীরা

এসপি জাহাঙ্গীরকে বরখাস্তের প্রক্রিয়া, বিভাগীয় মামলা ঢাকায়

বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল