হোম > সারা দেশ > ঢাকা

উত্তরা রাজউক মডেল কলেজে পিএইচডি কর্মশালা

স্টাফ রিপোর্টার, টঙ্গী

রাজধানী ঢাকার উত্তরা রাজউক মডেল কলেজে দিনব্যাপী পিএইচডি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল থেকে এই কর্মশালা শুরু হয়ে চলে বিকাল ৬টা পর্যন্ত।

একাডেমি অব সোশ্যাল সায়েন্স রিসার্চ-(এওএসএসআর)-এর উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় প্রধান পৃষ্ঠপোষক হিসেবে পিএইচডির আদ্যোপান্ত তুলে ধরেন রাজউক উত্তরা মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ড. মো. এনামুল ইসলাম।

পিএইচডি ডিগ্রির পথচলা ও এর গুরুত্ব তুলে ধরে সবিস্তারে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর ড. মো. মনিরুজ্জামান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মো. খাইরুল ইসলাম, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম, রাজউক মডেল কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল হক, ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. আবুল কালাম আজাদ, সামাজিক বিজ্ঞান রিসার্চ একাডেমির সিনিয়র রিসার্চ ফেলো ড. মো. ওয়াহিদুল হক, সৌদি আরবের কিং সৌদ বিশ্ববিদ্যালয়ের শিল্প প্রকৌশল বিভাগের প্রফেসর ড. মো. রবিউল আহসান।

অনুষ্ঠানে আয়োজক সংস্থার অর্গানাইজিং সভাপতি উত্তরা রাজউক মডেল কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মো. সুলাইমান কবির, সিনিয়র রিসার্চ ফেলো ও রাজউক উত্তরা মডেল কলেজের শিক্ষক ড. মুহাম্মদ আল-আমীন, ডা. রাশেদুল ইসলাম, ড. শাহ আলম, ড. মুহাম্মদ আব্দুল করীম, ড. লাভলী আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে বিভিন্ন ক্যাটাগরিতে পিএইচডি কর্মশালায় অংশগ্রহণকারীদের মাঝে সনদ তুলে দেওয়া হয়।

খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

হরিজন সম্প্রদায়ের মা হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি

দরপত্র জমা নিয়ে বিএনপি-এনসিপি সংঘর্ষে রণক্ষেত্র

গোপালগঞ্জে তিন অবৈধ ইট ভাটাকে ৯ লাখ টাকা জরিমানা

বারবার নোটিশেও বন্ধ হয়নি ভাটা, জরিমানার সঙ্গে চিমনি ভাঙল প্রশাসন

নিখোঁজ ছেলের অপেক্ষায় প্রহর গুনছেন মা

বকেয়া বেতনের দাবিতে কারখানা ভাঙচুর, শ্রমিক-পুলিশের সংঘর্ষ

হাতকড়া পরা আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন কর্মীরা

ঝুট ব্যবসার নিয়ন্ত্রণে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ

পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলা না করতে কঠোর নির্দেশনা শিক্ষামন্ত্রীর