হোম > সারা দেশ > ঢাকা

মাদারীপুরে হাতকড়াসহ পালানোর ২০ দিন প‌রে আসামি গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, মাদারীপুর

মাদারীপুরের কালকিনিতে হাতকড়াসহ পালিয়ে যাওয়ার ২০ দিন পরে মাদক মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার দুপুরে মাদারীপুর আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা।

পুলিশ জানায়, গত ১০ এপ্রিল রাতে কালকিনির মাছ বাজার এলাকা থেকে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করে পুলিশ। তাদের হাতে হাতকড়া পরানোর পর পুলিশের ওপর হামলা চালায় তাদের সহযোগীরা। পরে পুলিশের কাছ থেকে আসামিদের ছিনিয়ে নেওয়া হয়।

এ সময় ৪ পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করা হয়।

তিনি আরও জানান, ঘটনার পরপরই পুলিশ পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে চেকপোস্ট বসায় এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গত ২৯ এপ্রিল রাতে নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ হতে আসামি আল আমিনকে গ্রেপ্তার করা হয়। এ মামলায় ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি আল আমিনের নামে কালকিনি থানায় অস্ত্র, মাদক, চাঁদাবাজি সহ ১০ টি মামলা রয়েছে।

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা উপজেলা আ.লীগ সভাপতির

হাসিনাকে ফিরিয়ে আনতে চাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে ৫৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির দপ্তর ঘেরাও

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, মামলার বাদী এসআইকে কোপাল আ.লীগ নেতাকর্মীরা

এসপি জাহাঙ্গীরকে বরখাস্তের প্রক্রিয়া, বিভাগীয় মামলা ঢাকায়

বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল