হোম > সারা দেশ > ঢাকা

মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো ইজিবাইক চালকের

জেলা প্রতি‌নি‌ধি, মাদারীপুর

মাদারীপুরের শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আব্দুস সালাম আকন (৪৩) নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) সকাল ৭টার দিকে শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চরবাচামারা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুস সালাম আকন শিবচর উপজেলা দওপাড়া ইউনিয়নের চরবাচামারা বাদশাকান্দি এলাকার আব্দুল করিম আকনের ছেলে।

পরিবার ও এলাকাবাসী জানান, সকালে বাড়িতে বসে তার নিজের ইজিবাইকের ব্যাটারি চার্জ দিতে সংযোগ লাগানোর সময় বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে যায়। পরে স্বজনরা উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

শিবচর থানার ওসি মো. রতন শেখ বলেন, প‌রিবা‌রের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ তা‌দের কাছে হস্তান্তর করা হ‌য়ে‌ছে।

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা উপজেলা আ.লীগ সভাপতির

হাসিনাকে ফিরিয়ে আনতে চাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে ৫৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির দপ্তর ঘেরাও

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, মামলার বাদী এসআইকে কোপাল আ.লীগ নেতাকর্মীরা

এসপি জাহাঙ্গীরকে বরখাস্তের প্রক্রিয়া, বিভাগীয় মামলা ঢাকায়

বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল