হোম > সারা দেশ > ঢাকা

ক্ষমতার ভারসাম্যের জন্য গণভোটে ‘হ্যাঁ’ -তে সিল দিন: পরিবেশ উপদেষ্টা

জেলা প্রতিনিধি, ফরিদপুর

ফাইল ছবি

তথ্য ও সম্প্রচার; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, রাষ্ট্রক্ষমতার ভারসাম্যের জন্য গণভোটে “হ্যাঁ” তে ভোট দিন।

বুধবার ফরিদপুরে গণভোটের প্রচার এবং সাধারণ জনগণকে উদ্বুদ্ধকরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় উপদেষ্টা বলেন, “হ্যাঁ তে ভোট দিলে কোনো একক দল নির্বাচনে জয়ী হলেও সব সিদ্ধান্ত নিতে পারবে না, দেশে সত্যিকারের আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। দেশে কোনো নির্বাচন দলীয় সরকারের অধীনে হবে না, আর কখনো ভোট চুরি বা রাতের ভোট কেউ করতে পারবে না।”

তিনি আরও বলেন, “এবারের ভোট শুধু নিজের অধিকার প্রতিষ্ঠার নয়, আগামীতে দেশ কীভাবে চলবে সেটি নির্ধারণ হবে এ নির্বাচনের মাধ্যমে।”

“সরকার “হ্যাঁ” ভোটের পক্ষে বলতে পারেন, উন্নত বিশ্বেও সরকার “হ্যাঁ” ভোটের পক্ষে প্রচারণা করেছে। আমরা কাউকে “না” ভোট দিতে নিষেধ করছি না। এটাই গণতন্ত্রের সৌন্দর্য।”

জুলাই সনদ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “জুলাই অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নের জন্য জুলাই সনদ গৃহীত হয়েছে। সব রাজনৈতিক দলের সঙ্গে দীর্ঘ আলোচনার পর তাদের মতামতের ভিত্তিতে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে। ক্ষমতার ভারসাম্যে ইতিবাচক পরিবর্তনের জন্য ১২টি বিষয়ের আলোকে চারটি প্রশ্ন নিয়ে হ্যাঁ/ না ভোট অনুষ্ঠিত হবে।”

‎যারা জনগণের রায়কে সম্মান করে না তারা গণতন্ত্রপন্থি হতে পারে না

ঢাকার নিউ মার্কেটের হত্যা মামলা: ঝালকাঠির যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৪

জুলাইয়ের বিপ্লবের মামলায় আ.লীগ নেতাদের পক্ষে তদন্ত প্রতিবেদন পুলিশের

নরসিংদীতে আধিপত্য বিস্তারের সংঘর্ষে নিহত বেড়ে ৩

নরসিংদীতে প্রশাসনের নিষ্ক্রিয়তায় বিলুপ্ত হচ্ছে ছোট-বড় টিলা

লৌহজংয়ে ভাঙ্গারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ধামরাই সরকারি কলেজ শিক্ষার্থীদের জন্য ফিটনেসবিহীন বিআরটিসি বাস উদ্বোধন

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মধ্যরাতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

মানিকগঞ্জে ট্রাক–পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত বেড়ে ৩