হোম > সারা দেশ > ঢাকা

টঙ্গীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

ঘটনা ধামাচাপা দিতে মাঠে ফেলে গেল লাশ

স্টাফ রিপোর্টার, টঙ্গী (গাজীপুর)

ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে চোর সন্দেহে মো. রানা (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার সকালে টঙ্গীর গাজীপুরা পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রানা টঙ্গী পূর্ব থানার এরশাদনগর ২ নম্বর ব্লক এলাকার বাচ্চু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত ভোর ৫টার দিকে গাজীপুরা পশ্চিম পাড়ার হানিফ মিয়ার বাড়িতে রানা প্রবেশ করলে তাকে চোর সন্দেহে আটক করা হয়। পরে ওই বাড়ির ম্যানেজারসহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জন ভাড়াটিয়া তাকে বেধড়ক পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাটি ধামাচাপা দিতে সকাল সাড়ে ১১টার দিকে পাশের মেধাবিকাশ স্কুল সংলগ্ন লাভলী গার্মেন্টসের সামনের মাঠে নিহত রানার লাশ ফেলে রেখে হত্যাকারীরা পালিয়ে যায়।

খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এমএইচ

আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মির্জাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

গাজীপুরে মোজাম্মেল হকের বাড়িতে আগুন

সাবেক মন্ত্রী মোজাম্মেলের ঘোষণার পর টুঙ্গিপাড়ায় বিএনপি এমপি জিলানীর বাড়িতে আগুন

গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন

টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ আ.লীগের তাণ্ডব, থানায় আগুন দিয়ে অস্ত্র লুট

টুঙ্গিপাড়ায় বিদ্যালয়ে মুজিব-হাসিনার ছবি টাঙাল নিষিদ্ধ ছাত্রলীগ

হাসিনা ‘লেডি কিলার’ হিসেবে কুখ্যাতি অর্জন করেছে: মামুনুল হক

টাঙ্গাইলে নানা আয়োজনে মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে এমপির মোটরসাইকেল র‍্যালি

পুলিশ ফাঁড়ির গেটসহ ধামরাইয়ে তিন স্থানে ককটেল বিস্ফোরণ