হোম > সারা দেশ > ঢাকা

আজও নিকলীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

উপজেলা প্রতিনিধি, নিকলী (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের হাওর উপজেলা নিকলীতে আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সোমবার সকাল ৯টায় নিকলীতে তাপমাত্রা নেমে আসে ১০ দশমিক ০০ ডিগ্রি সেলসিয়াসে। যা এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা হিসেবে রেকর্ড হয়েছে।

এরআগের দিন রোববার নিকলীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ধারাবাহিকভাবে তাপমাত্রা কমে যাওয়ায় চরম শীতের কবলে পড়েছে হাওরাঞ্চলবাসী। তীব্র শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শিশু, বয়স্ক ও নিম্নআয়ের মানুষজন। সকাল থেকে ঘন কুয়াশার কারণে স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে।

নিকলী উপজেলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী, রোববারের মতো সোমবারও সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ০০ ডিগ্রি সেলসিয়াস। যা আবারো সারাদেশে রেকর্ড করেছে।

আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র অবজার্ভার আক্তারুজ্জামান ফারুক জানান, গত কয়েক দিন ধরে কিশোরগঞ্জ জেলায় প্রতিদিনই তাপমাত্রা কমছে। ঘন কুয়াশার সঙ্গে হিমেল হাওয়া প্রবাহিত হওয়ায় তাপমাত্রা আরো নিম্নমুখী হচ্ছে। এ অবস্থা আরো কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

মুকসুদপুরে খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

মুন্সীগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

মানিকগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বৃক্ষরোপণ

দুর্নীতি করলে বদলি নয়, চাকরিই থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, পলাতক হাসপাতাল মালিক

কটিয়াদীতে মাদক-জুয়ার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সাভারে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হামলা, আহত ৫

পদ্মা সেতু চালু, এক্সপ্রেসওয়েতে গতি, তবুও উন্নয়নের অপেক্ষায় দক্ষিণাঞ্চল