হোম > সারা দেশ > ঢাকা

গোপালগঞ্জে ৮ মামলায় পাঁচ হাজারের বেশি আসামি

১৪৪ ধারা এখনও জারি

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

গত বুধবার জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা ঘিরে গোপালগঞ্জে সংঘর্ষের পর প্রশাসনের জারি করা ১৪৪ ধারা এখনও চলছে।

রোববার সচিবালয়ে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, গোপালগঞ্জে আগের চেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয়েছে। পরিস্থিতি বুঝে পর্যায়ক্রমে ১৪৪ ধারাও তুলে নেয়া হবে।

গত ৩ দিন সেনাবাহিনী, র‍্যাব ও আইনশৃঙ্খলাবাহিনীর কড়া টহল থাকলেও রোববার থেকে জীবনযাত্রা স্বাভাবিক হতে শুরু করে। শহরের কিছু পয়েন্টে পুলিশের টহল দেখা গেছে। তবে সেটি গত কয়েকদিনের মতো কড়াকড়ি নয়।

বিবিসি বাংলার প্রতিবেদনে জানা গেছে, ওষুধের দোকান কাঁচাবাজারসহ জরুরি পণ্যের কিছু দোকানপাট ছাড়া বাজার ও শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ দেখা ছিল। সরকার ঘোষিত কারফিউ রোববার রাত ৮টা পর্যন্ত চলার কথা রয়েছে।

গত বুধবারের ওই ঘটনায় গোপালগঞ্জে চারটি হত্যা মামলাসহ এখন পর্যন্ত ৮টি মামলায় ৫ হাজার ৪০০ জনকে আসামি করা হয়েছে। এসব মামলা গত কয়েকদিনের অভিযানে এখন পর্যন্ত ৩২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গোপালগঞ্জে কোনো গণগ্রেপ্তার হচ্ছে না। সময় ও পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। অন্যায় করলে তাকে গ্রেপ্তার হতে হবে। কোনো অবস্থায় দুষ্কৃতকারী যেন ছাড়া না পায়। আর যে অপরাধ করে নাই সে যেন কোন অবস্থায়ই ধরা না পড়ে।

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা উপজেলা আ.লীগ সভাপতির

হাসিনাকে ফিরিয়ে আনতে চাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে ৫৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির দপ্তর ঘেরাও

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, মামলার বাদী এসআইকে কোপাল আ.লীগ নেতাকর্মীরা

এসপি জাহাঙ্গীরকে বরখাস্তের প্রক্রিয়া, বিভাগীয় মামলা ঢাকায়

বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল