হোম > সারা দেশ > ঢাকা

ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ থাকলে দেশের স্বাধীনতা কেউ ছিনিয়ে নিতে পারবে না

মুন্সীগঞ্জে ড. মাহমুদুর রহমান

মুন্সীগঞ্জ প্রতিনিধি

আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান আলেম-ওলামাদের উদ্দেশে বলেছেন, আকিদা নিয়ে প্রশ্ন থাকতেই পারে, শরিয়া নিয়ে প্রশ্ন থাকতেই পারে; তবে আপনারা যদি সবাই এক বাক্যে ইসলামপন্থী হিসেবে পরিচয় দেন- তাহলে কেউ বাংলাদেশের স্বাধীনতা ছিনিয়ে নিতে পারবে না।

রোববার মুন্সীগঞ্জ শহরে বাংলাদেশ কালচারাল সোসাইটি আয়েজিত ২০২৪ এর গণঅভ্যুত্থানে শাপলা আন্দোলনের প্রভাব শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হেফাজতে ইসলামী মুন্সীগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি শায়েখ মুহাম্মদ সাইফুল্লাহর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সিরাজদিখান শেখ আব্দুল্লাহ কওমী মাদ্রাসার মুহতামিম মুফতী রুহুল আমিন কাশেমী, হযরত হাফেজ্জী হুজুর রহ. সেবা সংস্থার পরিচালকব রজিবুল হক, হেফাজতে ইসলাম মুন্সীগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হুসাইন আহমদ ইসহাকী, জাতীয় ইমাম সমিতির মুন্সীগঞ্জ জেলা সভাপতি মাওলানা মাহবুবুর রহমান, মুন্সীগঞ্জ শহর জামে মসজিদেও ইমাম ও খতিব মুফতী আবরারুল হক হাতেমী এবং অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন কালচারাল সোসাইটর আহ্বায়ক মুহিম মাহফুজ।

স্বাধীনতা ছিনিয়ে নেয়ার বিষয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি আরো বলেন, ‘তখনই ছিনিয়ে নিতে পারবে, যখন ইসলামপন্থীদের অনৈক্য তৈরি হবে। এজন্য বৃহত্তর ঐক্য করা গুরুত্বপূর্ণ। আমাদের শতকরা ৯০ ভাগ মুসলমানের দেশে যদি ঐক্য না থাকে, তাহলে আমাদের যে ভৌগলিক অবস্থান তাতে স্বাধীনতা রক্ষা করা কঠিন হয়ে যাবে। বাংলাদেশের ইসলামপন্থীরা যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে বাংলাদেশের স্বাধীনতা কেউ ছিনিয়ে নিতে পারবে না। বর্তমানে ইসলাম প্রশ্নে এবং ভারত প্রশ্নে যে দৃঢ়তা দেখতে পাচ্ছি তা স্বাধীনতার পর বা মুক্তিযুদ্ধের পর বাঙালি তরুণ সমাজের মধ্যে এক আশ্চর্যজনক ঘটনা ঘটেছে। এটা তো মিরাকল।’

এর আগে তিনি মুন্সীগঞ্জের নয়াগাও মাদ্রাসাতুল আকাবির আল ইসলামিয়ায় দোয়া মাহফিলে শরীক হন।

গোপালগঞ্জে তিন অবৈধ ইট ভাটাকে ৯ লাখ টাকা জরিমানা

বারবার নোটিশেও বন্ধ হয়নি ভাটা, জরিমানার সঙ্গে চিমনি ভাঙল প্রশাসন

নিখোঁজ ছেলের অপেক্ষায় প্রহর গুনছেন মা

বকেয়া বেতনের দাবিতে কারখানা ভাঙচুর, শ্রমিক-পুলিশের সংঘর্ষ

হাতকড়া পরা আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন কর্মীরা

ঝুট ব্যবসার নিয়ন্ত্রণে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ

পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলা না করতে কঠোর নির্দেশনা শিক্ষামন্ত্রীর

বন্ধ জুট মিলগুলো চালু করতে কাজ করছে সরকার: পাট প্রতিমন্ত্রী

দৌলতদিয়ায় গভীর রাতে অভিযান, ১০ জনের কারাদণ্ড

সংরক্ষিত আসনে এমপি মনোনীত হেলেন জেরিন খান